Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

স্বামী-স্ত্রী চরিত্রে অভিনয় করতে গিয়ে সীমালঙ্ঘন, চড়-পাল্টা চড়

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১১:০০
স্বামী-স্ত্রী চরিত্রে অভিনয় করতে গিয়ে সীমালঙ্ঘন, চড়-পাল্টা চড়

মাধু ও নানা

বলিউড অভিনেতা নানা পাটেকরের অভিনয় দক্ষতার পাশাপাশি তাঁর কঠোর কর্মপদ্ধতির কথাও বহুবার আলোচনায় এসেছে। সম্প্রতি অভিনেত্রী মাধু ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘যশবন্ত’ ছবির শুটিংয়ের একটি ঘটনার কথা স্মরণ করেছেন, যেখানে একটি দৃশ্যের বাস্তব আবেগ তুলে আনতে গিয়ে নানা পাটেকর তাঁকে আচমকা চড় মেরেছিলেন। 

ছবিতে নানা ও মাধু স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন। একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে মাধুর কান্নার প্রয়োজন ছিল। সে সময় তিনি চোখে জল আনার জন্য গ্লিসারিন ব্যবহার করতে চেয়েছিলেন। তবে নানা পাটেকর এর বিরোধিতা করেন। তাঁর বিশ্বাস ছিল, একজন অভিনেতার আবেগ কৃত্রিমভাবে নয়, ভেতর থেকে প্রকাশ পাওয়া উচিত।

ঘটনার স্মৃতিচারণ করে মাধু জানিয়েছেন, তিনি দৃশ্যটির জন্য প্রয়োজনীয় আবেগ তৈরি করতে পারছিলেন না। এমন অবস্থায় নানা পাটেকর হঠাৎ তাঁকে জোরে চড় মারেন। এতে তিনি বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে পড়েন, কারণ মহড়ার সময় এমন কোনো পরিকল্পনার কথা বলা হয়নি। প্রতিক্রিয়ায় তিনিও নাকি নানা পাটেকরকে চড় মেরে বসেন।

মাধুর ভাষ্য, ঘটনাটি ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত। তবে সেই বাস্তব প্রতিক্রিয়া দৃশ্যটিকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। পরিচালক অনিল ম্যাট্টোর পুরো দিনের জন্য নির্ধারিত দৃশ্যটি অর্ধেক সময়েই ধারণ সম্পন্ন হয়। পরে নানা পাটেকরও দৃশ্যটি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং অতিরিক্ত শটের প্রয়োজন নেই বলে মন্তব্য করেন।

তবে মাধু স্পষ্ট করেছেন, নানা পাটেকর কখনও ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেননি। তাঁর মতে, সহশিল্পীদের কাছ থেকে সেরাটা বের করে আনতেই নানা কঠোর আচরণ করতেন। অভিনয়ে গ্লিসারিনের মতো শর্টকাট ব্যবহারে তিনি বিশ্বাসী ছিলেন না।

নানা পাটেকরের কঠোর স্বভাব নিয়ে অতীতেও নানা আলোচনা হয়েছে। পরিচালক সাই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, একটি ছবির শুটিংয়ের সময় তাঁর সঙ্গে নানার তীব্র বাকবিতণ্ডা হয়েছিল। এসব ঘটনার মধ্যেও অভিনয়ের প্রতি নানা পাটেকরের গভীর নিষ্ঠা ও বাস্তবধর্মী অভিনয়ের প্রতি তাঁর আপসহীন অবস্থানই তাঁকে বলিউডের অন্যতম ব্যতিক্রমী অভিনেতা হিসেবে আলাদা পরিচিতি দিয়েছে।

নানা পাটেকরমাধু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী

    ঘর-কর্মস্থল পরিষ্কারে সপ্তাহে এক ঘণ্টা সময় দিন : প্রধানমন্ত্রী

    ঘর-কর্মস্থল পরিষ্কারে সপ্তাহে এক ঘণ্টা সময় দিন : প্রধানমন্ত্রী

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা