Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

এবার সম্মান রক্ষার দায়িত্ব ব্যাটারদের

শিহাব উদ্দিন
শিহাব উদ্দিন
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৮
এবার সম্মান রক্ষার দায়িত্ব ব্যাটারদের

গ্রাফিকস: আগামীর সময়

এখন বাংলাদেশের টেস্ট ম্যাচের ভাগ্য গড়ে দেন পেস বোলাররা। নাহিদ রানার গতি, তাসকিন-শরিফুলের সুইং কিংবা পেস ইউনিটের সম্মিলিত আগ্রাসনে ভীতি ছড়ায় প্রতিপক্ষে। এটাই বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সাফল্যের ছবি। কিন্তু আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে পেস বোলিংয়ের এই ভয়ংকর চেহারা খানিকটা ফিকে হয়ে গেছে নাহিদ রানা ও শরিফুল ইসলামের ইনজুরিতে।

তাই অস্ট্রেলিয়ার মাটিতে দুই টেস্ট সিরিজের লড়াইটা এবার অন্যরকম। প্রধান নির্বাচক হাবিবুল বাশার চাইছেন ‘সম্মান নিয়ে ফিরতে’। এবার তার প্রত্যাশা পূরণ করতে পারে ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিং। হাবিবুলের বিশ্বাস, পেস আক্রমণের ঘাটতি পূরণ করতে ভালো ব্যাটিংয়ের বিকল্প নেই।

সবশেষ জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের ব্যাটিংয়ের ছবিটা ছিল খুব হতাশার। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি— কোনো সংস্করণেই ব্যাটিং প্রত্যাশা পূরণ করতে পারেননি ব্যাটাররা। অথচ সাম্প্রতিক অতীত বলছে, এই ব্যাটাররাই দেশে ও দেশের বাইরে টেস্ট জয়ের ভিত গড়েছেন।

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়, শ্রীলঙ্কার মাটিতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টেস্টে কিংবা আয়ারল্যান্ডের বিপক্ষে সাফল্যে বড় ভূমিকা ছিল শীর্ষ ব্যাটারদের। তাই একটি ব্যর্থ সিরিজে না তাকিয়ে অতীতের ওই সিরিজগুলো থেকে আত্মবিশ্বাস নিতে পারেন ব্যাটাররা। গত জুনে শ্রীলঙ্কা সিরিজে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি ছিল অধিনায়ক নাজমুল হোসেনের ব্যাটে। এরপর আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষেও ধারাবাহিকতার প্রমাণ রাখেন সেঞ্চুরি করে। মুশফিকুর রহিমও শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে তিন সিরিজে তিনটি সেঞ্চুরি করে দেখিয়েছেন পুরনো চাল এখনো ভাতে বাড়ে।

মুমিনুল হক সেঞ্চুরি না পেলেও শেষ ১০ ইনিংসে ছয়টি হাফসেঞ্চুরি করে ছিলেন সবচেয়ে ধারাবাহিক ব্যাটারদের একজন। ওপেনিংয়ে সাদমান ইসলাম কিংবা নিচের দিকে মেহেদী হাসান মিরাজও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। ফিরিয়ে আনতে পারেন ২০২৪-এ পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্মৃতি।

অজিদের বিপক্ষে টেস্ট সিরিজে এই ব্যাটাররাই দলের ভরসার নাম। তাসকিন-তাইজুল বাদে বাকি অনভিজ্ঞ বোলিং লাইনকে লড়াই করার মতো পুঁজি এনে দিতে তাদের ব্যাটেই তাকিয়ে থাকবে দল। অস্ট্রেলিয়ার মাটিতে সাফল্য পেতে হলে এক-দুজন নয়, পুরো ব্যাটিং ইউনিটকেই দায়িত্ব নিয়ে খেলতে হবে। শুধু বাংলাদেশ নয়, সব সফরকারী দলের জন্যই এই চ্যালেঞ্জ থাকে। বড় জুটি গড়তে হবে, নতুন বল সামলাতে হবে, ইনিংস লম্বা করতে হবে। কারণ, বাংলাদেশের জন্য এবার পেস আক্রমণের সীমাবদ্ধতা ঢাকতে সবচেয়ে কার্যকর উপায় হতে পারে স্কোরবোর্ডে বড় রান তোলা।

হাবিবুল বাশারও মনে করিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ে সফরের ব্যাটিং ভুলে যেতে হবে, ‘জিম্বাবুয়েতে আমরা কিন্তু বোলিংয়ের জন্য হারিনি। হেরেছি ব্যাটিংয়ের জন্য। টেস্ট, ওয়ানডে, এমনকি টি-টোয়েন্টিতে আমরা সিরিজ জিতলেও ভালো ব্যাটিং করিনি। অস্ট্রেলিয়ায় ওই রকম ব্যাটিং করলে অবশ্যই বিপদে পড়বে দল।’ তবে তিনি ব্যক্তিগত কীর্তির গুরুত্বও আলাদা করে তুলে ধরেছেন। অর্থাৎ একজনের দারুণ পারফরম্যান্স বদলে দিতে পারে পুরো দলের আত্মবিশ্বাস।

হাবিবুলের কথায়, ‘জিম্বাবুয়ের সঙ্গে সেঞ্চুরি করা আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করার মধ্যে অনেক পার্থক্য। অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করা বা ৫ উইকেট নেওয়া যে কারও ক্যারিয়ারে বড় ঘটনা হতে পারে। এই সিরিজে যে পারফর্ম করবে, সেটিই তার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন হয়ে থাকবে। আমি চাই দলের সবাই এই চ্যালেঞ্জটা নিক।’
নাজমুল-মুশফিকরা এই চ্যলেঞ্জ নিতে পারলে অন্যরকম হতে পারে অস্ট্রেলিয়া সিরিজের গল্পটাও।

বাংলাদেশটেস্ট ম্যাচপেস বোলার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার