এখন বাংলাদেশের টেস্ট ম্যাচের ভাগ্য গড়ে দেন পেস বোলাররা। নাহিদ রানার গতি, তাসকিন-শরিফুলের সুইং কিংবা পেস ইউনিটের সম্মিলিত আগ্রাসনে ভীতি ছড়ায় প্রতিপক্ষে। এটাই বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সাফল্যের ছবি। কিন্তু আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে পেস বোলিংয়ের এই ভয়ংকর চেহারা খানিকটা ফিকে হয়ে গেছে নাহিদ রানা ও শরিফুল ইসলামের ইনজুরিতে।তাই অস্ট্রেলিয়ার মাটিতে দুই টেস্ট সিরিজের লড়াইটা এবার অন্যরকম। প্রধান নির্বাচক হাবিবুল বাশার চাইছেন ‘সম্মান নিয়ে ফিরতে’। এবার তার প্রত্যাশা পূরণ করতে পারে ব্যাটারদের দায়িত্বশীল ব্...