Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বসতিপূর্ণ এলাকায় ফের ইটভাটার অপচেষ্টা

মীর ফরহাদ হোসেন সুমন, লক্ষ্মীপুর
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৮
বসতিপূর্ণ এলাকায় ফের ইটভাটার অপচেষ্টা

গ্রাফিকস: আগামীর সময়

লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামে প্রায় আট বছর আগে স্থানীয়দের আন্দোলনের মুখে বন্ধ হয়ে যায় একটি ইটভাটা। কিন্তু সেটি আবার চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে পরিবেশ, কৃষিজমি ও বসতিপূর্ণ এলাকার স্বাভাবিক জীবনযাত্রা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় জনপ্রতিনিধি, জমির মালিক ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১৫ একর জমির ওপর গড়ে ওঠা ‘সোনালী’ ইটভাটাটি দীর্ঘদিন আগে পরিচালিত হতো। ভাটার ধোঁয়ায় পরিবেশ দূষণ, কৃষিজমির ক্ষতি এবং ভারী যানবাহনের কারণে এলাকার সড়ক নষ্ট হওয়ায় স্থানীয়দের আন্দোলনের মুখে প্রায় আট বছর আগে বন্ধ হয়ে যায় এটি। এরপর দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় এলাকা জুড়ে গড়ে ওঠে সবুজ পরিবেশ। বর্ষা ও শরৎ মৌসুমে সেখানে কাশফুলে ছেয়ে যায় বিস্তীর্ণ এলাকা।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি ওই জায়গায় আবারও ইটভাটা স্থাপনের চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল। যদিও এ উদ্যোগের বিরোধিতা করছেন জমির কয়েকজন মালিক।

স্থানীয় এক শিক্ষক বলেছেন, জমি ইজারা নিয়ে নতুন করে ইটভাটা স্থাপনের চেষ্টা চলছে। কিন্তু চারপাশে ঘনবসতি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও কৃষিজমি থাকায় ভাটা চালু হলে বিরূপ প্রভাব পড়বে পরিবেশ এবং জনস্বাস্থ্যের ওপর।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই জমির একটি অংশের মালিক ব্যবসায়ী আবুল কালাম আজাদ এবং অন্য অংশের মালিক সবুজ নামে এক ব্যক্তি। সেখানে ইটভাটা স্থাপনের বিরোধিতা করছেন তারা দুজনই।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মঞ্জু ও মিল্লাত হোসেনের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য কফিল উদ্দিনের দাবি, আগে ইটভাটা চালু থাকায় এলাকার পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছিল। ভাটাটি আবার চালু হলে সেই পরিস্থিতি ফিরে আসবে।

লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠানের স্পষ্ট জবাব, বসতিপূর্ণ এলাকায় ইটভাটা স্থাপনের সুযোগ নেই। অনুমোদন ছাড়া কেউ ইটভাটা স্থাপনের চেষ্টা করলে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুরপরিবেশ অধিদপ্তরইটভাটা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী