Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

অন্যের উপকারে নিবেদিত ছিলেন নানা পাটেকর

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১৩:০৮
অন্যের উপকারে নিবেদিত ছিলেন নানা পাটেকর

সদ্যপ্রয়াত ভারতীয় অভিনেতা নানা পাটেকর

সদ্যপ্রয়াত ভারতীয় অভিনেতা নানা পাটেকর রুপালি পর্দায় রাজত্বের আগে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন। প্রতিকূলতা ও সংগ্রামে শৈশব কেটেছে তার। ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রের রায়গড় জেলার মুরুদ-জঞ্জিরায় এক মধ্যবিত্ত মারাঠি পরিবারে তিনি জন্ম নেন। তার প্রকৃত নাম বিশ্বনাথ পটেকর। বাবা ছিলেন ব্যবসায়ী; যিনি বন্ধুর সঙ্গে যৌথ ব্যবসায় লোকসানে পড়লে সংসারে অর্থাভাব দেখা দেয়।

তাই স্কুলে পড়ার সময় সংসার খরচের দায়িত্ব পড়ে কিশোর নানার ওপরও। স্কুল থেকে ফিরে প্রতিদিন আট কিলোমিটার হেঁটে সিনেমার পোস্টার আঁকতে যেতেন তিনি। এভাবে রোজ আয় হতো ৩৫ টাকা। ২০২৪ সালে এক সাক্ষাৎকারে এসব অজানা কাহিনি জানিয়েছিলেন নানা। পোস্টার তৈরির জন্য টাকার পাশাপাশি একবেলা খাবার পেতেন বিনামূল্যে। সেই খাবার নিয়ে আবার আট কিলোমিটার হেঁটে বাড়ি ফিরতেন। এভাবে প্রতিদিন ১৬ কিলোমিটার পাড়ি দিতে হতো তাকে।

আরও পড়ুন

কনসার্টে ফেরার আভাস

১০ অক্টোবর ২০২৬

১৯৭৮ সালে ‘গমন’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়। আশি থেকে নব্বই দশকে ‘সালাম বোম্বে’, ‘অঙ্গার’, ‘পারিন্দা’, ‘প্রহার’-এর মতো চলচ্চিত্রের সুবাদে বলিউড অভিনেতাদের প্রথম সারিতে জায়গা করে নেন। ১৯৯১ সালে মুক্তি পায় নানা পাটেকর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘প্রহার’। এতে অভিনয়ও করেন তিনি। সিনেমাটির জন্য তিন বছর সেনাবাহিনীতে প্রশিক্ষণ নিয়েছিলেন নানা। শুটিং শেষে আবার সেনাবাহিনীতে যোগ দেন এবং কার্গিল যুদ্ধে দেশের সেবায় নিজেকে নিযুক্ত করেন।

দেশ-বিদেশের বিভিন্ন রান্না করতে ভালোবাসেন নানা। মাঝেমধ্যে বন্ধু-বান্ধবদের নিজের হাতের রান্না খাওয়াতেন। বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। চাষবাসও করতেন। জমি থেকে উৎপাদিত ফসল বিক্রি থেকে চাষিদের মধ্যে টাকা ভাগ করে দিতেন। ১৯৭৮ সাল থেকে নানা পাটেকর যা উপার্জন করেছেন, সেসবের অনেকটাই দরিদ্রদের মধ্যে বিলিয়েছেন। অনেক সময় কোনো কোনো ফিল্মের পুরো পারিশ্রমিক তিনি স্বেচ্ছাসেবী সংস্থাকে অনুদান দিয়েছেন।

নানা পাটেকরসত্য ঘটনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল