Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

কৃষকের আত্মহত্যার খবরে গাড়ি কেনার ১.৫ কোটি রুপি দিয়ে দিয়েছিলেন নানা পাটেকর

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১২
কৃষকের আত্মহত্যার খবরে গাড়ি কেনার ১.৫ কোটি রুপি দিয়ে দিয়েছিলেন নানা পাটেকর

নানা পাটেকর

বলিউডের প্রবীণ অভিনেতা নানা পাটেকর মানেই পর্দায় এক চড়া মেজাজি ও রাগী ব্যক্তিত্ব। তবে বাস্তব জীবনে তার যে কতটা নরম ও দয়ালু একটি মন রয়েছে, সাধারণ মানুষের হয়তো তার পুরোটা জানা নেই।

সম্প্রতি নানা পাটেকরের জীবনের এক অবিশ্বাস্য ও আবেগঘন গল্প শোনালেন খ্যাতিমান চিত্রনাট্যকার রণবীর পুষ্প। ১.৫ কোটি রুপির বিলাসবহুল গাড়ি কেনার সিদ্ধান্ত বদলে কীভাবে তিনি নিঃস্ব কৃষক পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছিলেন, সেই গল্পই প্রকাশ করেছেন এই লেখক।

সিদ্ধার্থ কান্নানের সঙ্গে এক সাক্ষাৎকারে রণবীর পুষ্প জানান, একদিন খবরে ভারতে কৃষকদের আত্মহত্যার করুণ দৃশ্য দেখে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন নানা পাটেকর। পরদিনই তার নিজের জন্য ১.৫ কোটি রুপি মূল্যের একটি নতুন বিলাসবহুল গাড়ি কেনার কথা ছিল। কিন্তু টিভির পর্দায় শোকার্ত পরিবারগুলোকে দেখে তিনি তার সিদ্ধান্ত বদলে ফেলেন।

পরদিন সকালেই এক বন্ধুকে ফোন করে ১.৫ কোটি রুপির পুরোটাই ১৫ হাজার রুপির অনেকগুলো চেকে ভাগ করে আত্মহননকারী কৃষক পরিবারগুলোর মাঝে বিলিয়ে দেওয়ার নির্দেশ দেন নানা।

রণবীর পুষ্প বলেন, ‘যিনি কৃষকদের চোখের পানি মোছাতে নিজের গাড়ি কেনার ইচ্ছা বিসর্জন দিতে পারেন, তিনি কারও ক্ষতি করতে পারেন না।’

আরও পড়ুন

শাহরুখের পূজা করার ভিডিওটি আসলে কোন সময়ের

১৬ সেপ্টেম্বর ২০২৬

পরবর্তীতে নানা পাটেকর ‘নাম ফাউন্ডেশন’ গড়ে তোলেন, যা আজ পর্যন্ত হাজার হাজার দুস্থ কৃষককে আর্থিক সহায়তা দিয়ে আসছে।

নানার চড়া মেজাজ নিয়েও খোলামেলা কথা বলেছেন এই লেখক। তিনি জানান, নানা হুটহাট রেগে যান না, বরং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে গিয়েই তার মেজাজ গরম হয়।

একবার রাস্তার মাঝে গাড়ি থেকে প্লাস্টিকের বোতল ফেলতে দেখে ক্ষিপ্ত হন নানা। নিজেই গাড়ি থেকে নেমে বোতলটি কুড়িয়ে নেন এবং সিগন্যালে থাকা সেই চালকের কাছে গিয়ে কড়া গলায় বলেন, ‘গান্ধীজি তো চলে গেছেন, কিন্তু আপনি তো বেঁচে আছেন। দেশকে পরিষ্কার রাখা কি আপনার নাগরিক দায়িত্ব নয়? নাকি আপনার গাড়িটাকেই ডাস্টবিন ভেবে বোতলটা ভেতরে ফেলে দেব?’

‘পরিন্দা’ সিনেমার শুটিংয়ের সময় নানা পাটেকরের সঙ্গে লেগে থাকা ঝামেলার কথা স্মরণ করে প্রখ্যাত পরিচালক বিধু বিনোদ চোপড়া জানিয়েছিলেন, তিনি আগে কখনো মুখে গালি দিতেন না। কিন্তু নানাকে সামলাতে গিয়েই তাকে গালি দেওয়া শিখতে হয়েছিল। কারণ নানা সেটে তাকে গালি দিতেন, আর পরিচালক হিসেবে নানাকে কাবু করতেই তিনি উল্টো গালি দেওয়া শুরু করেছিলেন।

নানা পাটেকরবলিউড সেলেব আপডেটবলিউড তারকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    ‘ভয়ের মুখোমুখি হতে চেয়েছিলাম...’

    ‘ভয়ের মুখোমুখি হতে চেয়েছিলাম...’