Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৭
‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

মঙ্গলবার টিআইবি কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য দেন মাহদী আমিন ও ড. ইফতেখারুজ্জামান

বাংলাদেশে বাক্‌স্বাধীনতা নিশ্চিত হয়েছে- প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এমন দাবি করার পর তার সঙ্গে দ্বিমত জানালেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি দিলেন গত সাত মাসে বাক্‌স্বাধীনতা হরণের ৫২টি ঘটনার তথ্য।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে ‘গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহি সরকার ব্যবস্থা’ শীর্ষক এক আলোচনা সভায় পাল্টাপাল্টি এই বক্তব্য উঠে আসে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছিলেন, ‘গত সাত মাসে দেশে অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত হয়েছে। কিছু সীমাবদ্ধতা থাকলেও এ সময়ে রাষ্ট্রীয় মদদে গুম, বিচারবহির্ভূত হত্যা বা হেফাজতে মৃত্যুর মতো ঘটনা ঘটেনি।’

আওয়ামী লীগ আমলের কথা তুলে ধরে তিনি বলেন, ‘এর আগে দেশে গণতন্ত্রের ঘাটতি ছিল এবং ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, কারণ তখনকার সরকারের ক্ষমতার উৎস জনগণ ছিল না। রাষ্ট্রযন্ত্র, বিভিন্ন বাহিনী, বিচার বিভাগ ও প্রশাসনকে ক্ষমতা ধরে রাখার কাজে ব্যবহার করা হয়েছিল।’

গত ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর বিরোধী মত বা ভিন্ন আদর্শের মানুষের মতপ্রকাশের অধিকার কেড়ে নেওয়া হয়নি বলেও দাবি করেন মাহদী আমিন।

তিনি বলেন, ‘গত ১৭ বছরের ফ্যাসিবাদী জঞ্জাল একবারে দূর করা সম্ভব নয়। তবে বর্তমান সময়ে সর্বোচ্চ সহিষ্ণুতা ও সহাবস্থান দেখা যাচ্ছে। ইতিহাসে এমন বাক্‌স্বাধীনতা আগে দেখা যায়নি।’

তার বক্তব্যের পর টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘একটাও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি- এমন বক্তব্যের সঙ্গে টিআইবির কাছে থাকা তথ্যের মিল নেই।’

এই সময়কালে বাক্‌স্বাধীনতা চর্চার কারণে অন্তত ৫২টি হয়রানির ঘটনার তথ্য তুলে ধরে তিনি বলেন, এসব ঘটনায় ৫৮ জনকে আটক করা হয়েছে। বেশিরভাগের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বাংলাদেশে কথা বলার কারণে সন্ত্রাসবিরোধী আইনে আটকের ঘটনা প্রত্যাশিত ছিল না বলে মন্তব্য করেন ইফতেখারুজ্জামান।

তার বক্তব্যের জবাবে মাহদী আমিন বলেন, ‘রাজনৈতিক কারণে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি। আগের সরকারের সময়ে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের একটি দপ্তর থেকে তালিকা করা হতো এবং সেই তালিকা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতো। এতে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের সরাসরি হস্তক্ষেপ ছিল।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, বিশাল রাষ্ট্র কাঠামোর কোথাও বিচ্ছিন্নভাবে ভুল-ত্রুটি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকলে সেগুলো জবাবদিহির আওতায় আনা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেন, ‘যৌক্তিক কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। পুলিশ নৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারেনি।’

এর মধ্যে বেশ কিছু ঘটনায় উদ্বেগের কথাও তুলে ধরেন তিনি।

‘গত সাত মাসে কন্যাশিশু ও নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটেছে ১ হাজার ৭০০টির বেশি। এর মধ্যে ধর্ষণের ঘটনা রয়েছে ৫০৩টি। এ ছাড়া হেফাজতে নির্যাতনের ৫১টি ঘটনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সাতজনের মৃত্যুর ঘটনা ঘটেছে,’ বলেন ইফতেখারুজ্জামান।

আলোচনা সভায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা কমিটির সদস্যসচিব মনীষা চক্রবর্তী, বিগত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সরকারটিআইবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    চলতি সপ্তাহেই পে স্কেলের প্রজ্ঞাপন

    চলতি সপ্তাহেই পে স্কেলের প্রজ্ঞাপন

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    চোখের ভিশন টেস্ট কেন  ও কখন করাবেন

    চোখের ভিশন টেস্ট কেন ও কখন করাবেন

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    তিন রোগ চিকিৎসায়  ৪০৩৯ কোটি টাকা

    তিন রোগ চিকিৎসায় ৪০৩৯ কোটি টাকা

    জেলেনস্কিকে কেন রাশিয়ায় হামলা বন্ধ করতে বলছেন ট্রাম্প

    জেলেনস্কিকে কেন রাশিয়ায় হামলা বন্ধ করতে বলছেন ট্রাম্প

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি