Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

নানা পাটেকরের চরিত্রগুলো প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করবে : মোদি

agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০৯
নানা পাটেকরের চরিত্রগুলো প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করবে : মোদি

মোদি ও নানা পাটেকর

ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিনেতার অভিনয় প্রতিভা, স্বাতন্ত্র্য ও হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে তার দীর্ঘ অবদানের কথা স্মরণ করেন।

মোদি লিখেছেন, ‘শ্রী নানা পাটেকরজির মতো গভীর আবেগ, স্বাতন্ত্র্য ও অনন্য উপস্থিতির অধিকারী অভিনেতা খুব কমই ছিলেন। প্রতিটি চরিত্রে তিনি অসাধারণ বৈচিত্র্য ও সৃজনশীলতার ছাপ রেখেছেন এবং এমন সব চরিত্র উপহার দিয়েছেন, যা প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করবে।’

তিনি আরও বলেন, ‘নিজের স্পষ্ট ও অকপট মতামতের জন্যও নানা পাটেকর প্রশংসিত ছিলেন। তিনি যা বিশ্বাস করতেন, তা প্রকাশ করতে কখনো দ্বিধা করতেন না।’

আরও পড়ুন

‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

০৮ অক্টোবর ২০২৬

নানা পাটেকরের অবদান প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ‘হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে শ্রী নানা পাটেকরের অবদান অপরিসীম। তার প্রয়াণে এক গভীর শূন্যতা তৈরি হলো। তার পরিবার, বন্ধু এবং অগণিত ভক্তের প্রতি আমার গভীর সমবেদনা। ওম শান্তি।’

নানা পাটেকর বৃহস্পতিবার ৮ অক্টোবর ২০২৬, ৭৫ বছর বয়সে গোয়ার নিজ বাসভবনে মারা যান। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা জানানো হয়েছে।

১৯৫১ সালে মহারাষ্ট্রে জন্ম নেওয়া নানা পাটেকরের চলচ্চিত্র ক্যারিয়ার প্রায় পাঁচ দশকের। ১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় তার। পরে ‘অঙ্কুশ’, ‘পারিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘খামোশি: দ্য মিউজিক্যাল’, ‘অব তাক ছাপ্পান’, ‘অপহরণ’ ও ‘ওয়েলকাম’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা পান। ‘ক্রান্তিবীর’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পান নানা পাটেকর। ‘পারিন্দা’ ও ‘অগ্নিসাক্ষী’র জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ‘প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক’ সিনেমা পরিচালনাও করেন।

আরও পড়ুন

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেতা নানা পাটেকর

০৮ অক্টোবর ২০২৬

গভীর ও শক্তিশালী চরিত্রের পাশাপাশি কমেডিতেও নিজের আলাদা দক্ষতার পরিচয় দেন নানা পাটেকর। ‘ওয়েলকাম’ সিনেমার উদয় শেঠি চরিত্রটি তার বহুমুখী অভিনয় প্রতিভার আরেকটি উল্লেখযোগ্য উদাহরণ। মারাঠি সিনেমা ‘নটসম্রাট’-এ তার অভিনয়ও ব্যাপক প্রশংসিত হয়।

প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে নানা পাটেকর শুধু একজন জনপ্রিয় অভিনেতা হিসেবেই নয়, ভারতীয় চলচ্চিত্রের অন্যতম স্বতন্ত্র অভিনয়শিল্পী হিসেবে নিজের অবস্থান তৈরি করেছিলেন। তার মৃত্যুতে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

নানা পাটেকরবলিউড তারকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়