Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সোয়া লাখ গাছ লাগিয়েছেন রাজ্জাক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

দুর্ভোগ

প্রবাল এক্সপ্রেসে বিদ্যুৎ-বিভ্রাট, গরমে যাত্রীদের দুর্ভোগ
প্রবাল এক্সপ্রেসে বিদ্যুৎ-বিভ্রাট, গরমে যাত্রীদের দুর্ভোগ
চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী পর্যটন ট্রেন প্রবাল এক্সপ্রেসে বিদ্যুৎ-বিভ্রাটের ঘটনা ঘটেছে। এতে চলন্ত ট্রেনে ফ্যান ও বাতি বন্ধ থাকায় তীব্র গরমে দুর্ভোগে পড়েন যাত্রীরা।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এর আগে ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে নির্ধারিত সময়ের প্রায় ৫০ মিনিট দেরিতে ছাড়ে।রেলওয়ে সূত্রে জানা যায়, প্রবাল এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে বৃহস্পতিবার বেলা ৩টা ১০ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু ৫০ মিনিট দেরিতে বিকেল ৪টায় ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। সন্ধ্যা ৭টায় কক্সবাজার পৌঁছানোর...
চট্টগ্রাম•৬ দিন আগে
সেতু নেই ডাকাতিয়া নদীতে, স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট বাঁশের সাঁকো
চৌদ্দগ্রাম ● সেতু নেই ডাকাতিয়া নদীতে, স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট বাঁশের সাঁকো
কুমিল্লার চৌদ্দগ্রামের ফুলের নাওড়ী ও নাঙ্গলকোটের হুগলি এলাকার মধ্য দিয়ে বয়ে গেছে ডাকাতিয়া নদী। নদীর ওপর সেতু না থাকায় দুই পাড়ের বাসিন্দাদের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকায়, এমনকি নৌকা না পেলে সাঁতরে নদী পার হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করছে শিক্ষার্থীরা। এ অবস্থায় মানুষের দুর্ভোগ কমাতে নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ শুরু করেছেন এলাকাবাসী।আজ বৃহস্পতিবার সকালে সরেজমিন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়লে...
সারা দেশ•৬ দিন আগে
নামেই সংস্কার, আসলে অপচয়!
খুলনায় এলজিইডির সড়ক ● নামেই সংস্কার, আসলে অপচয়!
দুর্ভোগ কমাতে ১১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছিল খুলনা-সাতক্ষীরা মহাসড়কসংলগ্ন কৈয়াবাজার থেকে মহানগরীর রায়েরমহল স্লুইসগেট পর্যন্ত ৫ দশমিক ৮ কিলোমিটার সড়ক। কিন্তু কাজ শেষ হতে না হতেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে কৈয়াবাজারসংলগ্ন অংশ। আর এক বছরের মধ্যে পুরো সড়কই চলাচলের অনুপযোগী। মাঝে অবশ্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানের পরিপ্রেক্ষিতে ফের সংস্কার করা হয় সড়কটি। কিন্তু চলতি বর্ষায় এটিতে আবারও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। শুধু এ সড়কই নয়; খুলনার ৯টি উপজেলায় স্থানীয় সরকার প্রক...
সারা দেশ•১০ দিন আগে
জলাবদ্ধতায় দুর্ভোগে শতাধিক পরিবার
জলাবদ্ধতায় দুর্ভোগে শতাধিক পরিবার
টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চান্দশী গ্রামে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভুগছে শতাধিক পরিবার। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ও পানিনিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় রাস্তাঘাট, ঘরবাড়ি ও কৃষিজমিতে পানি জমে রয়েছে। এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। পচা পানির দুর্গন্ধ, মশার উপদ্রব ও সাপের আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও কার্যকর সমাধানে পৌরসভা ও প্রশাসনের দৃশ্যমান উদ্যোগ নেই। নিয়মিত পৌরকর পরিশোধ করেও প্রয়োজনীয় নাগরিক সুবিধা না পাওয়ায় ক্ষোভ প্রকা...
সারা দেশ•১১ দিন আগে
যাত্রী ছাউনি নাকি দোকান? রোদ-বৃষ্টিতে দুর্ভোগে যাত্রীরা
বাগেরহাট ● যাত্রী ছাউনি নাকি দোকান? রোদ-বৃষ্টিতে দুর্ভোগে যাত্রীরা
যাত্রীদের রোদ-বৃষ্টি থেকে সুরক্ষা দিতে নির্মাণ করা হয়েছিল যাত্রী ছাউনি। কিন্তু বাগেরহাট শহরের অনেক যাত্রী ছাউনির বর্তমান চিত্র ভিন্ন। কোথাও ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও টিন ফুটো হয়ে বৃষ্টির পানি পড়ছে। পানি ঠেকাতে কোনো কোনো ছাউনিতে দেওয়া হয়েছে পলিথিন, তাতেও মিলছে না পুরোপুরি সুরক্ষা। আবার কোথাও ভেঙে পড়েছে বসার জায়গা। এর মধ্যে কোনো কোনো যাত্রী ছাউনিতে গড়ে উঠেছে মোটরসাইকেল ও রিকশার গ্যারেজ, চায়ের দোকানসহ নানা স্থাপনা। কোথাও আবার পোস্টার-ব্যানারে এমনভাবে ঢেকে রাখা হয়েছে যে দূর থেকে দেখলে সেটিকে য...
সারা দেশ•২৪ দিন আগে
দুই পক্ষের বিরোধে বন্ধ বাস, দুর্ভোগে নওগাঁর যাত্রীরা
দুই পক্ষের বিরোধে বন্ধ বাস, দুর্ভোগে নওগাঁর যাত্রীরা
বাসচালক ও এক সহকারীকে মারধরের প্রতিবাদে নওগাঁয় সব রুটে বাস চলাচল বন্ধ রেখে টানা দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকরা। গতকাল রবিবার সকাল থেকে শুরু হওয়া এ ধর্মঘটের কারণে জেলার বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে গন্তব্যে যেতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।গত শনিবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাস শ্রমিকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে ওই দিন নওগাঁর পত্...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
ছোট্ট একটি ডিঙি নৌকাই ১০ হাজার মানুষের যাতায়াতের সেতু
ছোট্ট একটি ডিঙি নৌকাই ১০ হাজার মানুষের যাতায়াতের সেতু
টাঙ্গাইলের ভূঞাপুরের লৌহজং নদীর বুকে দুলতে থাকা ছোট্ট একটি ডিঙি নৌকা। ভোরের আলো ফুটতেই নৌকাটি দিয়ে শুরু হয় পারাপার, থামে রাত নামার পর। এই নৌকাটিই উপজেরার আট গ্রামের প্রায় ১০ হাজার মানুষের একমাত্র ভরসা। প্রতিদিন ঝুঁকি নিয়েই নদী পার হন শিক্ষার্থী, কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ।আর শুষ্ক মৌসুমে কয়েক মাইল ঘুরে বা হেঁটে গন্তব্যে যেতে হয়। এতে আরও বাড়ে দুর্ভোগ।উপজেলার গোবিন্দাসী ও গাবসারা ইউনিয়নকে বিভক্ত করেছে লৌহজং নদী। উপজেলার বাগবাড়ি জোয়াদ আলীর মোড় এলাকায় নদীটির ওপর সেতু না থাকায় রামপুর, গোপিনাথপুর, ভূ...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
একটি সেতুর অভাবে দুর্ভোগে চরঘাসিয়া গ্রামের পাঁচ হাজার মানুষ
একটি সেতুর অভাবে দুর্ভোগে চরঘাসিয়া গ্রামের পাঁচ হাজার মানুষ
লক্ষ্মীপুরের রায়পুরে পশ্চিম চরঘাসিয়া গ্রামের চান্দার খালের ওপর স্থায়ী সেতু না থাকায় প্রায় পাঁচ হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয়দের উদ্যোগে নির্মিত অস্থায়ী পাটাতনের একাংশ ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে খাল পারাপার করতে হচ্ছে তাদের। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।স্থানীয়রা জানিয়েছেন, খাল পার হতে অনেককে পানি মাড়িয়ে কিংবা সাঁতরে যেতে হয়। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ভয়ে অনেক শিশু বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে যাচ্ছে।...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
দেবে যাওয়া সেতু দিয়েই প্রতিদিন চলাচল ১৬ গ্রামের মানুষের
দেবে যাওয়া সেতু দিয়েই প্রতিদিন চলাচল ১৬ গ্রামের মানুষের
কুমিল্লার দাউদকান্দিতে একটি ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছেন ১৬ গ্রামের হাজারো মানুষ। সেতুটির মাঝের অংশে ফাটল ধরেছে। একটি পিলারও দেবে গেছে। দীর্ঘদিন ধরে হয়নি সংস্কারও। যেকোনো সময় সেতুটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের হরিনাবাজার, ভবানীপুর ও বাজারখোলা গ্রামের মধ্যবর্তী খালের ওপর ১৯৯০ সালে সেতুটি নির্মাণ করে উপজেলা প্রকৌশল বিভাগ। প্রায় পাঁচ বছর আগে সেতুটির মাঝের অংশের একটি পিলার দেবে গিয়ে ফাটল দেখা দেয়। এরপর আর সংস্কার বা প...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
আম্পানে ভাঙা সড়ক ঠিক হয়নি ৬ বছরেও, বাঁশের সাঁকোয় ঝুঁকির পারাপার
আম্পানে ভাঙা সড়ক ঠিক হয়নি ৬ বছরেও, বাঁশের সাঁকোয় ঝুঁকির পারাপার
ঘূর্ণিঝড় আম্পানে সড়ক ভেঙে যাওয়ার ছয় বছর পরও স্বাভাবিক হয়নি সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের যোগাযোগব্যবস্থা। দুটি গুরুত্বপূর্ণ সড়ক পুনর্নির্মাণ না হওয়ায় প্রায় ২৮ হাজার মানুষকে চলাচল করতে হচ্ছে বাঁশের সাঁকো ও নৌকায়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও রোগীদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতাপনগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে কুড়িকাহুনিয়া-গড়াইমহল খাল হয়ে কপোতাক্ষ নদের পুরনো লঞ্চঘাট পর্যন্ত একটি সড়ক রয়েছে। আরেকটি হলো সনাতনকাটি-নাকনা সংযোগ সড়ক। স...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
ঢাকা-সিলেট মহাসড়কে চতুর্মুখী যানজট ছাড়াল ১০ কিলোমিটার
ঢাকা-সিলেট মহাসড়কে চতুর্মুখী যানজট ছাড়াল ১০ কিলোমিটার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড গোলচত্বরে চলমান সড়ক উন্নয়নকাজের কারণে ঢাকা-সিলেট মহাসড়ক, কুমিল্লা-সিলেট মহাসড়ক ও নাসিরনগর আঞ্চলিক সড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে।আজ সোমবার দুপুর থেকে শুরু হওয়া এ যানজট ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা থেকে বাড়িউড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার ছাড়িয়েছে।এ ছাড়া কুমিল্লা-সিলেট মহসড়কের নন্দনপুর, বিশ্বরোড-নাসিরনগর আঞ্চলিক সড়কের সরাইল বাজার পর্যন্ত চলে গেছে এ যানজট। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরাইল বিশ্বরোড গোলচত্বরে চলমান সড়ক উন্নয়নকাজ, ম...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
ঘোড়ার গাড়িই ভরসা
ঘোড়ার গাড়িই ভরসা
চারদিকে পাকা সড়ক ও সেতুর যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলেও দুর্ভোগ কাটেনি বগুড়ার ধুনট উপজেলার বলারবাড়ী গ্রামের মানুষের। গ্রামের সঙ্গে উপজেলা শহরের যোগাযোগের প্রায় ২ কিলোমিটার কাঁচা রাস্তা কাদাপানিতে ডুবে থাকে বছরের অন্তত আট মাস। বর্ষায় হেঁটে চলাও হয়ে পড়ে কঠিন। যানবাহন চলাচল করতে না পারায় গ্রামবাসীর ভরসা তখন ঘোড়ার গাড়ি। ধুনট উপজেলার দক্ষিণ প্রান্তের গোপালনগর ইউনিয়নের মাঝামাঝি বলারবাড়ী গ্রামের অবস্থান। গ্রামের দক্ষিণে কাশিয়াহাটি ও পূর্বে মহিষমুড়া গ্রাম পেরোলেই সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা। বানিয়াগাতী-পি...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
মাত্র দুই কিলোমিটার সড়কে অসংখ্য গর্ত
মাত্র দুই কিলোমিটার সড়কে অসংখ্য গর্ত
মাত্র দুই কিলোমিটারের সড়ক। সেই সড়কে রয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। একটু বৃষ্টি হলেই গর্ত ভরে যায় পানিতে। বাড়ে দুর্ঘটনার ঝুঁকি। সেই ঝুঁকি মাথায় নিয়েই প্রতিদিন যাতায়াত করছেন মেঘনা, হোমনা ও বাঞ্ছারামপুর উপজেলার লাখো মানুষ। এ চিত্র মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর-মেঘনা সদর সড়কের। স্থানীয়দের ভাষ্য, সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) আওতাধীন ভাটেরচর থেকে মেঘনা সদর হয়ে হোমনা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সড়কটি এ অঞ্চলের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। বিশেষ করে মেঘনা, হোমনা ও বাঞ্ছারামপুর উপজেলার একাংশের মানুষ...
সারা দেশ•২ মাস আগে
৮ মাসই কাদা-পানিতে রাস্তা, ২ কিমি পারাপারে ঘোড়ার গাড়ি
৮ মাসই কাদা-পানিতে রাস্তা, ২ কিমি পারাপারে ঘোড়ার গাড়ি
বছরের প্রায় আট মাসই কাদা-পানিতে ডুবে থাকে বগুড়ার ধুনটের বলারবাড়ী গ্রামের দুই কিলোমিটার রাস্তা। সামান্য বৃষ্টিতেই বন্ধ হয়ে যায় যান চলাচল। কঠিন হয়ে পড়ে হেঁটে চলাও। ওই গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি। দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগ পোহাচ্ছেন গ্রামের প্রায় ৪ হাজার মানুষ।ধুনট উপজেলার সর্ব দক্ষিণে গোপালনগর ইউনিয়ন। এই ইউনিয়নের মাঝখানে বলারবাড়ী গ্রামের অবস্থান। গ্রামের দক্ষিণে কাশিয়াহাটী গ্রাম। এর পরেই সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার এলাকা। পূর্বদিকে মহিষমুড়া গ্রাম পেরোলেই কাজীপুরের সীমানা।বলারবাড়...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
পানিবন্দি মেঘনাপাড়ের মানুষ
পানিবন্দি মেঘনাপাড়ের মানুষ
জোয়ার-ভাটার বৃত্তে আবদ্ধ লক্ষ্মীপুরের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন। মেঘনা নদীই তাদের জীবন ও জীবিকার অবিচ্ছেদ্য অংশ। পূর্ণিমা ও অমাবস্যার সময়ে নদীতে বাড়ে পানির উচ্চতা। আছড়ে পড়ে ঢেউ। ডুবে যায় উঠোন, রাস্তাঘাট ও ফসলের মাঠ; কখনো পানি ঢুকে পড়ে বসতঘরেও। দিনের পর দিন জোয়ারের পানিতে বন্দি থেকে রান্না, চলাচল, গবাদি পশু পালন— সবকিছুতেই ছন্দপতন ঘটে। একসময় জোয়ারের পানি নেমে যায়, কিন্তু রেখে যায় ভাঙা রাস্তা, ক্ষতিগ্রস্ত ঘর আর অনিশ্চিত জীবিকার দীর্ঘশ্বাস। ৬০ বছরের...
সারা দেশ•২ মাস আগে
বাঁশের সাঁকো ভেঙে পড়ে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
বাঁশের সাঁকো ভেঙে পড়ে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
রংপুরের কাউনিয়া উপজেলার প্রাণনাথ চর এলাকায় বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন অন্তত ১০ গ্রামের হাজার হাজার মানুষ। দীর্ঘদিন জরাজীর্ণ থাকার পর সম্প্রতি সেতুটির একটি অংশ ভেঙে নদীতে পড়ে যায়। এতে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই এলাকার যোগাযোগব্যবস্থা। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় নদী পারাপার করছেন স্থানীয় বাসিন্দারা।সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, অন্তঃসত্ত্বা নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা। নিরাপদ বিকল্প যোগাযোগব্যবস্থা না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হয়ে স্কুল, চ...
সারা দেশ•২ মাস আগে
২৮ লাখের কালভার্ট: ওঠার রাস্তা নেই, পানিতে দুর্ভোগ
বাগেরহাটের কচুয়া ● ২৮ লাখের কালভার্ট: ওঠার রাস্তা নেই, পানিতে দুর্ভোগ
কালভার্ট নির্মাণের চার মাস পেরিয়ে গেলেও তৈরি হয়নি সংযোগ সড়ক। ফলে কালভার্ট থাকলেও তাতে ওঠার কোনো পথ নেই। এক পাশে কিছু বালু ফেলা হলেও অন্য পাশে হাঁটু থেকে কোমরসমান পানি। বিকল্প পথ না থাকায় প্রতিদিন পানির মধ্য দিয়েই চলাচল করতে হচ্ছে পাঁচ গ্রামের প্রায় দেড় হাজার মানুষকে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্কুলশিক্ষার্থী, শিক্ষক, নারী ও বয়স্করা।বাগেরহাটের কচুয়ার রাড়ীপাড়া ইউনিয়নের কাকার বিল এলাকায় সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, মধ্যম তেলিগাতি-মালমগাছা-...
সারা দেশ•২ মাস আগে
নদী পাড়ের বসতিতে দুর্ভোগের জোয়ার
লক্ষ্মীপুর ● নদী পাড়ের বসতিতে দুর্ভোগের জোয়ার
মেঘনার তীরে ঘর। চারপাশে নদীর জলরাশি। কিন্তু সেই নদীই যখন অমাবস্যা-পূর্ণিমার জোয়ারে ফুলে ওঠে তখন আশীর্বাদ নয়, দুর্ভোগ হয়ে দাঁড়ায় উপকূলের মানুষের জন্য। পানিতে ডুবে যায় রাস্তাঘাট, উঠোন, ফসলি জমি, চলাচলের পথ। কখনো পানি ঢুকে পড়ে বসতঘরেও।৬০ বছরের বৃদ্ধা সালেহা বেগম বসে আছেন খাটের ওপর। ঘর থেকে বের হওয়ার উপায় নেই। বাড়ির চারপাশে হাঁটুপানি।মেঘনা নদীর তীরে বসবাস করায় বর্ষা মৌসুমে প্রতি অমাবস্যা ও পূর্ণিমায় দিনের-রাতের একটা বড় সময় পানিবন্দি থাকতে হয় তাকে।আক্ষেপ করে সালেহা বেগম বলেন, পানির কারণে বের হতে পারি...
সারা দেশ•২ মাস আগে
বিয়ানীবাজারে স্বাস্থ্যসেবা তদারকিতে দুর্ভোগ
বিয়ানীবাজারে স্বাস্থ্যসেবা তদারকিতে দুর্ভোগ
সিলেটের বিয়ানীবাজার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার জন্য ২০১৮ সালে দেওয়া হয়েছিল সরকারি গাড়ি। পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্পের আওতায় দেওয়া এসব গাড়ির জ্বালানি, রক্ষণাবেক্ষণ, চালকের বেতনসহ পরিচালন ব্যয়ও বহন করা হতো প্রকল্প থেকে। ২০২৪ সালের জুনে প্রকল্প শেষ হওয়ায় বন্ধ রয়েছে গাড়িটি। এখন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে মাঠপর্যায়ের দায়িত্ব পালনে নির্ভর করতে হচ্ছে মোটরসাইকেল কিংবা ভাড়ায় চালিত যানবাহনের ওপর। যার প্রভাব পড়ছে স্বাস্থ্য কর্মকর্তার নিয়মিত দায়িত্ব পালনে। বিশেষ করে টিকাদান কর্মসূচি, স্...
সারা দেশ•২ মাস আগে
বানে বানরে মানুষের জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী হলে
বানে বানরে মানুষের জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী হলে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিয়ে কম কথা হয়নি। সম্প্রতি ছাত্রী হলগুলোর সান্ধ্য আইনের প্রতিবাদ স্থান পাচ্ছে খবরের শিরোনামে, সম্পাদকীয় পাতায়। তবে কিছু সংকট যেন চিরস্থায়ী। এ নিয়ে নতুন কোনো উদ্যোগ নিতেও দেখা যায় না। এমনকি টেবিলেও হয় না দৃশ্যমান কোনো আলোচনা। সরকার আসে, সরকার যায়। এসব সংকট কেবল হয় ছোট থেকে বড়। হয়ে উঠে নিত্যদিনের স্বাভাবিক সঙ্গী।বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা অধীকাংশ শিক্ষার্থীর একমাত্র আশ্রয়স্থল আবাসিক হলগুলো। তাদের স্বপ্ন থাকে হলে থেকেই যেন শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করতে পারে।...
ক্যাম্পাস•৩ মাস আগে