Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জলাবদ্ধতায় দুর্ভোগে শতাধিক পরিবার

আবু জুবায়ের উজ্জল, টাঙ্গাইল
agamir somoy
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৫
জলাবদ্ধতায় দুর্ভোগে শতাধিক পরিবার

বর্ষা মৌসুম শেষ হলেও চান্দশী গ্রামের বিভিন্ন স্থানে পানি জমে রয়েছে। ছবি : আগামীর সময়

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চান্দশী গ্রামে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভুগছে শতাধিক পরিবার। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ও পানিনিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় রাস্তাঘাট, ঘরবাড়ি ও কৃষিজমিতে পানি জমে রয়েছে। এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। পচা পানির দুর্গন্ধ, মশার উপদ্রব ও সাপের আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা।

দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও কার্যকর সমাধানে পৌরসভা ও প্রশাসনের দৃশ্যমান উদ্যোগ নেই। নিয়মিত পৌরকর পরিশোধ করেও প্রয়োজনীয় নাগরিক সুবিধা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন চান্দশী গ্রামের বাসিন্দারা।

তাদের ভাষ্য, বর্ষা মৌসুম শেষ হলেও চান্দশী গ্রামের বিভিন্ন স্থানে পানি জমে রয়েছে। কোথাও চলাচলের জন্য ব্যবহার করতে হচ্ছে খেয়ানৌকা, কোথাও ভরসা বাঁশের সাঁকো। পানি ঢুকে পড়ছে বসতবাড়িতেও। এতে রান্নাসহ দৈনন্দিন গৃহস্থালি কাজ ব্যাহত হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি বেশি।

জলাবদ্ধতার প্রভাব পড়েছে শিক্ষার্থীদের পড়াশোনায়ও। রাস্তাঘাট ডুবে থাকায় অনেক শিশু নিয়মিত বিদ্যালয়ে যেতে পারছে না। অন্যদিকে, দীর্ঘ সময় পানি জমে থাকায় মশার উপদ্রব বেড়েছে। স্থানীয়দের আশঙ্কা, এ পরিস্থিতিতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ছে। পাশাপাশি বিভিন্ন ধরনের চর্মরোগেরও অভিযোগ রয়েছে। শুধু বসতবাড়ি নয়, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজমিও। দীর্ঘদিন জমিতে পানি জমে থাকায় সময়মতো চাষাবাদ করতে পারছেন না কৃষকরা।

১৯৯৮ সালে ৯টি ওয়ার্ড নিয়ে যাত্রা শুরু করে ঘাটাইল পৌরসভা। তবে পৌরসভার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চান্দশী গ্রামে কার্যকর পানিনিষ্কাশন ব্যবস্থা গড়ে ওঠেনি। তাদের ভাষ্য, পৌরকর বাড়লেও সে অনুযায়ী নাগরিক সেবা নিশ্চিত হচ্ছে না। মাসের পর মাস জলাবদ্ধতা চলতে থাকায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে কয়েক দিন আগে চান্দশী গ্রামের বাসিন্দা এবং ব্যবসায়ীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তাদের দাবি, দ্রুত কার্যকর ড্রেন নির্মাণ এবং জমে থাকা পানিনিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। সাময়িকভাবে পানি সরানোর উদ্যোগের পাশাপাশি ভবিষ্যতে যাতে একই পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য পরিকল্পিত ড্রেনেজব্যবস্থা গড়ে তোলারও দাবি জানিয়েছেন তারা।

চান্দশী গ্রামের বাসিন্দা আরিফ হোসেনের ভাষায়, বর্ষা মৌসুম শেষ হলেও এলাকায় পচা ও দুর্গন্ধযুক্ত পানি জমে রয়েছে। মশার উপদ্রবসহ নানা সমস্যায় শত শত পরিবারের মানুষ ভোগান্তিতে পড়ছে। তার মতে, দ্রুত ড্রেন নির্মাণ ও পানিনিষ্কাশনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক নূরী তাসমিন ঊর্মির ভাষ্য, পানিবন্দি পরিবারগুলোর খোঁজখবর নিতে তিনি চান্দশী এলাকা পরিদর্শন করেছেন। জলাবদ্ধতা নিরসনে দ্রুত পানিনিষ্কাশনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেছেন।

জলাবদ্ধতাঅভিযোগঅপরিকল্পিতপানিনিষ্কাশনদুর্ভোগটাঙ্গাইল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’