Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঘোড়ার গাড়িই ভরসা

আসাফ-উদ-দৌলা নিওন, বগুড়া
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১৪:০০
ঘোড়ার গাড়িই ভরসা

চারদিকে পাকা সড়ক ও সেতুর যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলেও দুর্ভোগ কাটেনি বগুড়ার ধুনট উপজেলার বলারবাড়ী গ্রামের মানুষের। গ্রামের সঙ্গে উপজেলা শহরের যোগাযোগের প্রায় ২ কিলোমিটার কাঁচা রাস্তা কাদাপানিতে ডুবে থাকে বছরের অন্তত আট মাস। বর্ষায় হেঁটে চলাও হয়ে পড়ে কঠিন। যানবাহন চলাচল করতে না পারায় গ্রামবাসীর ভরসা তখন ঘোড়ার গাড়ি।

ধুনট উপজেলার দক্ষিণ প্রান্তের গোপালনগর ইউনিয়নের মাঝামাঝি বলারবাড়ী গ্রামের অবস্থান। গ্রামের দক্ষিণে কাশিয়াহাটি ও পূর্বে মহিষমুড়া গ্রাম পেরোলেই সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা। বানিয়াগাতী-পিপুলবাড়িয়া সড়ক দিয়ে সোনামুখী ইউনিয়ন হয়ে ধুনট উপজেলা শহরে যাতায়াত করেন গ্রামবাসী।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বানিয়াগাতী থেকে ধুনট উপজেলা শহরের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এই পথ যেতে সময় লাগে ২০ মিনিটের মতো। কিন্তু বলারবাড়ী গ্রামের ২ কিলোমিটার কাঁচা রাস্তার কারণে তাদের সময় লাগে ১ ঘণ্টা। বর্ষায় সময় লাগে দেড় থেকে ২ ঘণ্টা।

গ্রামবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই ওই পথ কাদাপানিতে একাকার হয়ে যায়। শুকনো মৌসুমেও রাস্তার অবস্থা খারাপ থাকায় ভ্যান ও অটোরিকশা চলতে পারে না। বলারবাড়ী থেকে বানিয়াগাতী পর্যন্ত তখন ঘোড়ার গাড়িই প্রধান বাহন। স্বাধীনতার ৫৫ বছর পরও এ দুর্ভোগে পড়ছেন গ্রামের প্রায় চার হাজার মানুষ।

সবচেয়ে বেশি বিপাকে পড়েন অসুস্থ রোগীরা। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বর্ষায় অ্যাম্বুলেন্স তো দূরের কথা— অটোরিকশা ও মোটরসাইকেলও অনেক সময় গ্রামে ঢুকতে পারে না। গুরুতর অসুস্থ রোগীকে ঘোড়ার গাড়ি বা কাঁধে করে নিতে হয় মূল সড়কে। কৃষকদেরও উৎপাদিত পণ্য বাজারে নিতে গুনতে হয় বাড়তি ভাড়া।

ঘোড়ার গাড়ির মালিক হাবিবর রহমান জানিয়েছেন, প্রায় দেড় যুগ ধরে তিনি গ্রামের মানুষ ও পণ্য পরিবহন করছেন। প্রতিদিন দেড় শতাধিক মানুষ এ পথে যাতায়াত করেন। বর্ষায় পানি বেশি থাকলে গ্রামে যাওয়া যায় না। পানি কমলে ঘোড়ার গাড়ি চালানো গেলেও কাদায় তাও টানা কঠিন হয়ে পড়ে।

ধুনট উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন বলেছেন, বলারবাড়ীর বিষয়টি তাদের নজরে এসেছে। বিল এলাকা হওয়ায় সেখানে নির্মাণ করা যেতে পারে সাবমারসিবল সড়ক। একটি সেতুসহ সড়ক নির্মাণের জন্য ব্যয় প্রাক্কলন করে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে শুরু করা হবে কাজ।

যোগাযোগব্যবস্থাদুর্ভোগঘোড়ার গাড়িভরসাকাদাপানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’