তাইওয়ান নিয়ে এমন সোজাসাপ্টা অবস্থান সচরাচর শোনা যায় না দক্ষিণ-পূর্ব এশিয়ার কোনও নেতার মুখে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, “আমি তাইওয়ানকে চীনের অংশ হিসেবেই দেখি, ব্যস।” শুধু তা-ই নয়, শান্তিপূর্ণ ভাবে একত্রীকরণ সম্ভব না হলে চীনের বলপ্রয়োগের সম্ভাবনা নিয়ে প্রশ্নে নিজের দেশের উদাহরণ টেনে জানালেন, মালয়েশিয়ার কোনও প্রদেশ বিচ্ছিন্ন হতে চাইলে দেশের ঐক্য রক্ষায় তিনিও শক্তি প্রয়োগ করবেন। তার এই মন্তব্যে ক্ষুব্ধ তাইওয়ান। অপর দিকে আনোয়ারের অবস্থানকে প্রকাশ্যেই ‘সাধুবাদ’ জানিয়েছে চীন।...