Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

তাইপের আশঙ্কা

নিজ স্বার্থে তাইওয়ানকে চীনের হাতে তুলে দিতে পারেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১৫:১০
নিজ স্বার্থে তাইওয়ানকে চীনের হাতে তুলে দিতে পারেন ট্রাম্প

২০২৫ সালের ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বুসানে অবস্থিত গিমহে বিমান ঘাঁটি থেকে আলোচনার শেষে বেরিয়ে আসার সময় একান্তে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে বেইজিং সফরে আসছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এ সুযোগে চীন তাইওয়ানের বিষয়ে কিছু ‘কৌশল’ নেওয়ার চেষ্টা করতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র পুনরায় নিশ্চিত করেছে, দ্বীপটি বিষয়ে তাদের নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

বৃহস্পতিবার এক শীর্ষ তাইওয়ানি গোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে এ কথা বলেছেন।

চীন গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে তার নিজস্ব ভূখণ্ড বলে দাবি করে। কিন্তু তাইওয়ান সরকার বেইজিংয়ের দাবি প্রত্যাখ্যান করে আসছে। যুক্তরাষ্ট্র তাইপে সরকারের কঠোর সমর্থক এবং চীন-ওয়াশিংটন সম্পর্কে এ বিষয়টি সবচেয়ে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ।

সাম্প্রতিক কয়েক বছরে তাইওয়ানকে চাপে রাখতে বেইজিং নিয়মিতভাবে দক্ষিণ চীন সাগরে নৌ মহড়া পরিচালনা করে আসছে। অন্যদিকে, ওয়াশিংটন ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামরিক সক্ষমতা বাড়িয়ে চলেছে।

তাইপের আশঙ্কা, ট্রাম্প চীনের কাছে মার্কিন বিমান বা কৃষি পণ্য বিক্রি এবং অর্থনৈতিক চাপ কমানোর বিনিময়ে তাইওয়ান বিষয়ে দীর্ঘদিনের মার্কিন নীতিকে নরম বা পুনর্বিন্যাস করতে পারেন।

তাইপেতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জাতীয় নিরাপত্তা ব্যুরোর মহাপরিচালক সাই মিং-ইয়েন বলেছেন, তাইওয়ান ইস্যু নিজেদের পক্ষে নিতে চীনা কমিউনিস্টরা আলোচনায় কিছু কৌশল অবলম্বনের চেষ্টা করতে পারে।

তবে এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা প্রকাশ্য ও ব্যক্তিগত উভয় মাধ্যমেই ক্রমাগত আশ্বস্ত করে আসছেন যে, তাইওয়ান নীতিতে ওয়াশিংটনের কোনো পরিবর্তন আসেনি।

বৃহস্পতিবার চীনের তাইওয়ান বিষয়ক কাউন্সিলের মুখপাত্র লিয়াং ওয়েন-চিয়েহ স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্র তেমনটা না চাইলেও চীন এই শীর্ষ সম্মেলনে তাইওয়ানকে নিয়ে আলোচনা করতে খুবই আগ্রহী।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, তাইওয়ান ট্রাম্প ও শির আলোচনার একটি বিষয় হতে পারে, কিন্তু উভয় দেশই বোঝে যে তাইওয়ানকে ঘিরে কোনো অস্থিতিশীল ঘটনা কারোরই স্বার্থের জন্য ভাল নয়।

আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও কৌশলগত কারণে মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থক এবং প্রতিরক্ষা চুক্তির ফলে আইনত দ্বীপটিকে আত্মরক্ষার উপকরণ সরবরাহ করতে বাধ্য।

চীনাতাইওয়ানট্রাম্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise