Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় যুক্তরাষ্ট্র

স্বাধীনতা ঘোষণা নিয়ে তাইওয়ানকে সতর্ক করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১০:৩৯
স্বাধীনতা ঘোষণা নিয়ে তাইওয়ানকে সতর্ক করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বেইজিংয়ের ঝংনানহাই উদ্যান পরিদর্শন শেষে শুক্রবার বেরোনোর ​​সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলছেন। ছবি: রয়টার্স

চীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করার বিরুদ্ধে তাইওয়ানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনের শেষে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজকে গতকাল শুক্রবার ট্রাম্প এ কথা বলেন।

‘আমি চাই না কেউ স্বাধীন হয়ে যাক’, বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে পূর্বে বলেছিলেন, তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা করার প্রয়োজন নেই। কারণ দেশটি নিজেকে দেখে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তাইওয়ানকে সমর্থন করে আসছে। এর মধ্যে রয়েছে দ্বীপটির আত্মরক্ষার উপায় সরবরাহ করার জন্য আইনত বাধ্যবাধকতাও। কিন্তু প্রায়শই এই মৈত্রী এবং চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার মধ্যে রাখতে হয়েছে সামঞ্জস্য।

ট্রাম্প এর আগে বলেছিলেন তিনি এই স্বশাসিত দ্বীপটি সম্পর্কে ‘কোনো প্রতিশ্রুতি দেননি’। এই দ্বীপকে চীন তার ভূখণ্ডের অংশ বলে দাবি করে। শুধু তাই নয়, বলপূর্বক এটিকে দখল করার সম্ভাবনাও উড়িয়ে দেয়নি বেইজিং।

ওয়াশিংটনের অবস্থান হলো, তারা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না।

অনেক তাইওয়ানি নিজেদের একটি পৃথক রাষ্ট্রের অংশ বলে মনে করে। যদিও তাদের অধিকাংশই স্থিতাবস্থা বজায় রাখার পক্ষে। যেখানে তাইওয়ান চীন থেকে স্বাধীনতা ঘোষণাও করবে না বা তার সঙ্গে একীভূতও হবে না।

সূত্র: বিবিসি

তাইওয়ানযুক্তরাষ্ট্রডোনাল্ড ট্রাম্পচীনশি জিনপিং
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise