Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
২১০০ কবর খুঁড়েছেন জাকির
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধের জের

তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ১৫:২২
তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত যুক্তরাষ্ট্রের

দেশটির নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও। ছবি : সংগৃহীত

ইরান যুদ্ধের জন্য নিজেদের অস্ত্রভাণ্ডার পর্যাপ্ত রাখার সুবিধার্থে তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত করছে যুক্তরাষ্ট্র। দেশটির নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও নিশ্চিত করেছেন এই তথ্য।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানের কাছে এই অস্ত্র বিক্রির বিষয়ে অনীহা দেখানোর পরদিনই মার্কিন সিনেটের এক শুনানিতে হাং কাও এই সিদ্ধান্তের কথা জানান।
তবে শুক্রবার তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয়ের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, অস্ত্র বিক্রির বিষয়ে যুক্তরাষ্ট্রের এমন কোনো পরিবর্তনের তথ্য তারা এখনো পাননি।

তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির এই বিষয়টি দীর্ঘদিন ধরেই বেইজিংকে ক্ষুব্ধ করে আসছে। চীন স্বশাসিত এই দ্বীপটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। প্রয়োজনে বলপ্রয়োগের সিদ্ধান্তও দেশটি নিতে পারে।

নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও গত বৃহস্পতিবার সিনেটের শুনানিতে বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের জন্য আমাদের প্রয়োজনীয় যুদ্ধাস্ত্রের জোগান নিশ্চিত করতে এই মুহূর্তে আমরা কিছুটা বিরতি নিচ্ছি।

‘যদিও আমাদের কাছে প্রচুর অস্ত্র রয়েছে। আমরা শুধু নিশ্চিত হতে চাইছি, আমাদের সব প্রস্তুতি ঠিক আছে কি না। তবে ট্রাম্প প্রশাসন যখন প্রয়োজন মনে করবে, তখনই আবার এই বিদেশি সামরিক অস্ত্র বিক্রি শুরু হবে’, যোগ করেন হাং কাও।

অস্ত্র বিক্রি স্থগিতের বিষয়ে তাইওয়ানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এসেছে কি না, জানতে চাওয়া হলে কাও জানান, এ বিষয়ে তাইওয়ানের কারও সঙ্গে তার কথা হয়নি।

গত মার্চে রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, ১৪ বিলিয়ন ডলারের এই অস্ত্র প্যাকেজটি কয়েক মাস ধরে প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এর মধ্যে লকহিড মার্টিনের তৈরি পিএসি-৩-এর মতো আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে।

সূত্র : বিবিসি

যুক্তরাষ্ট্রতাইওয়ানঅস্ত্র
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৯ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    ইংল্যান্ড
    ০
    ২০ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    বিস্ময়ের শতবর্ষী কাইজেলিয়া

    বিস্ময়ের শতবর্ষী কাইজেলিয়া

    ১৭ জুলাই ২০২৬, ০৩:৩২

    ফাতেমা হত্যারহস্য উদঘাটন, ৮৭ সিসিটিভি ফুটেজে মিলল ক্লু

    ফাতেমা হত্যারহস্য উদঘাটন, ৮৭ সিসিটিভি ফুটেজে মিলল ক্লু

    ১৭ জুলাই ২০২৬, ০৪:৩৭

    সরকারকে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে

    সরকারকে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২৫

    আলোচনার আগেই কার্গো হ্যান্ডলিংয়ে উন্নতি চায় ইইউ

    আলোচনার আগেই কার্গো হ্যান্ডলিংয়ে উন্নতি চায় ইইউ

    ১৭ জুলাই ২০২৬, ০৫:০২

    বাংলাদেশে নতুন করে দারিদ্রঝুঁকিতে ১২ লাখ মানুষ

    বাংলাদেশে নতুন করে দারিদ্রঝুঁকিতে ১২ লাখ মানুষ

    ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৩

    দেখা যাক

    দেখা যাক

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২৩

    বিছানায় স্বামীর মরদেহ ও রক্তাক্ত সন্তান, পাশেই ফোনে মগ্ন স্ত্রী

    বিছানায় স্বামীর মরদেহ ও রক্তাক্ত সন্তান, পাশেই ফোনে মগ্ন স্ত্রী

    ১৭ জুলাই ২০২৬, ০০:২৪

    সোয়া লাখ কোটি টাকার রাজস্ব একাই দেয় চট্টগ্রাম

    সোয়া লাখ কোটি টাকার রাজস্ব একাই দেয় চট্টগ্রাম

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২২

    একদিন তোমাদের শহরও হবে ডাস্টবিন

    একদিন তোমাদের শহরও হবে ডাস্টবিন

    ১৭ জুলাই ২০২৬, ০৩:১২

    সুতরাং

    সুতরাং

    ১৭ জুলাই ২০২৬, ০৩:২১

    গাইবান্ধায় এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান, এলাকায় তোলপাড়

    গাইবান্ধায় এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান, এলাকায় তোলপাড়

    ১৭ জুলাই ২০২৬, ০১:১৮

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    ১৭ জুলাই ২০২৬, ০৭:৫০

    প্রশাসনিক দাদাগিরি

    প্রশাসনিক দাদাগিরি

    ১৭ জুলাই ২০২৬, ০৩:১১

    দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস

    দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস

    ১৭ জুলাই ২০২৬, ০৭:৩৪

    যে অঙ্কে বদলাচ্ছে না সরকারি গাড়ি সুবিধা

    যে অঙ্কে বদলাচ্ছে না সরকারি গাড়ি সুবিধা

    ১৭ জুলাই ২০২৬, ১০:৪৬

    advertiseadvertise