ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি অনুষদের ওষুধ প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. লুৎফুল কবিরের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুটি স্মার্টফোন, একটি আইফোন, একটি ল্যাপটপ, শিশুর খেলাধুলার সামগ্রীসহ বেশ কিছু মূল্যবান জিনিস চুরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই শিক্ষক। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার শহীদ আবুল খায়ের ভবনের সপ্তম তলার ৬-ডি নম্বর ফ্ল্যাটে এ চুরির ঘটনা ঘটে।লুৎফুল কবির আগামীর সময়কে জানিয়েছেন, ঘটনার সময় পরিবারে...