নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ শুক্রবার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠায়।সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তাররা হলেন সিদ্ধিরগঞ্জ থানার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সুমন মাহমুদ (৩৮), ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মো. হায়দার খান (৩০) এবং ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী বাবুল ওরফে বাবু (২৪)।
পুলিশ জানায়, মো. সুমন মাহমুদ...