Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

ছাত্রলীগের ধর্মঘটের মধ্যে ফরিদপুরে সড়ক অবরোধের পুরনো ভিডিও প্রচার

তানজিলা আফসানা
তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৭:৫০
শেয়ার করুন:
ছাত্রলীগের ধর্মঘটের মধ্যে ফরিদপুরে সড়ক অবরোধের পুরনো ভিডিও প্রচার

ছবি: আগামীর সময়

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আজ দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের ডাকা ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ফরিদপুর মহাসড়ক অবরোধ করে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ করছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি সাম্প্রতিক সময়ের কোনো ঘটনার নয়। এটি ২০২৫ সালের নভেম্বরে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় সড়ক অবরোধের পুরনো দৃশ্য।

কী ভিডিও ছড়াচ্ছে?

ফেসবুকের ‘রক্তে কেনা একাত্তর’ নামের একটি আইডি থেকে আজ মঙ্গলবার ১ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। এর ক্যাপশনে লেখা হয়, ‘আজকে ফরিদপুর ভাঙ্গা মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধর্মঘট।’

ভিডিওতে একদল ব্যক্তিকে দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ করতে দেখা যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ২৮৪ বার শেয়ার হয়েছে। এতে প্রতিক্রিয়া পড়েছে ৫২টি।

যাচাইয়ে যা মিলেছে

ভিডিওটির কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘ভয়েস অব ডেমোক্রেসি বাংলা’ নামের একটি অনলাইন সংবাদমাধ্যমে ২০২৫ সালের ১৩ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়। ‘মহাসড়কে আ.লীগের অস্ত্র নিয়ে মহড়া, যানবাহন চলাচল বন্ধ’ শিরোনামের ওই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওর স্থিরচিত্রের হুবহু মিল রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়ক ও বরিশাল মহাসড়কের একাধিক স্থানে অবরোধ করা হয়।

২০২৫ সালের ১৩ নভেম্বর বৃহস্পতিবার ভোর থেকেই ভাঙ্গার সুয়াদি, পুখুরিয়া ও পুলিয়া এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সড়কে অবস্থান নেন। এ সময় তারা ঢাল, তলোয়ার, সরকি, রামদা, কাটরা ও টেঁটাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

একই ঘটনা নিয়ে অন্যান্য সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়। বিডিনিউজ২৪-এর প্রতিবেদনে বলা হয়, সেদিন ভোর ছয়টার দিকে অবরোধ শুরু হয়। আওয়ামী লীগের সমর্থকেরা মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

অর্থাৎ, সামাজিক যোগাযোগমাধ্যমে আজকের হরতাল বা ধর্মঘটের কর্মসূচির দৃশ্য বলে যে ভিডিও প্রচার করা হচ্ছে, সেটি ২০২৫ সালের ১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির সময় ফরিদপুরের ভাঙ্গা এলাকায় সড়ক অবরোধের পুরনো ভিডিও।

সুতরাং, আজ ১০ নভেম্বর আওয়ামী লীগের ডাকা হরতালে ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ফরিদপুর মহাসড়ক অবরোধের দাবিতে প্রচারিত ভিডিওটি পুরনো। এটি ২০২৫ সালের নভেম্বরে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির সময়ের দৃশ্য।

ছাত্রলীগদেশব্যাপী ধর্মঘট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই