নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আজ দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের ডাকা ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ফরিদপুর মহাসড়ক অবরোধ করে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ করছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি সাম্প্রতিক সময়ের কোনো ঘটনার নয়। এটি ২০২৫ সালের নভেম্বরে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় সড়ক অবরোধের পুরনো দৃশ্য।কী ভিডিও ছড়াচ্ছে?ফেসবুকের ‘রক্তে কেনা একাত্তর’ নামের একটি আইডি থেকে আজ ম...