বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব— বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।আজ বুধবার সংসদের তৃতীয় অধিবেশন চলাকালে একটি বিলের ওপরে বক্তব্য দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তার এ মন্তব্যকে কেন্দ্র করে হট্টগোল শুরু হয় সংসদে।সংসদ অধিবেশনে রুমিন ফারহানা বলেছেন, ‘প্রতিটি সরকারের একটি চরিত্র থাকে। যেমন— বিএনপি সরকার ক্ষমতায় আসবে আর গ্যাস, বিদ্যুৎ সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না—...