Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শিক্ষা

কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দল

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১৮:৩৮
কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দল

সংগৃহীত ছবি

কানাডায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতা ‘মেট রোভ প্রতিযোগিতা ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) আন্ডারওয়াটার রোবট ‘ম্যাভিরিও আরওভি’।

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে ২৩ থেকে ২৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১৮টি দেশের ৭৭টি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ সম্মিলিত স্কোর অর্জনের মাধ্যমে এমআইএসটির ম্যাভিরভ দল চ্যাম্পিয়ন হয়।

শিক্ষার্থীদের পরিকল্পনা, নকশা প্রণয়ন এবং রোবট তৈরির দক্ষতার ফলেই এই সাফল্য এসেছে।

ম্যাভিরিও আরওভি একটি রিমোটলি অপারেটেড আন্ডারওয়াটার রোবট, যা পানির নিচে জটিল প্রকৌশলভিত্তিক কাজ সম্পাদনের জন্য তৈরি করা হয়েছে। সমুদ্র অনুসন্ধান, সামুদ্রিক পরিবেশ পর্যবেক্ষণ, পানির নিচের অবকাঠামো পরিদর্শন এবং মেরামতের মতো কাজে এটি ব্যবহার করা যায়।

মেরিন টেকনোলজি সোসাইটি (এমটিএস) আয়োজিত মেট রোভ প্রতিযোগিতা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতা। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের দলগুলো বাস্তবধর্মী সামুদ্রিক প্রকৌশল চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের উদ্ভাবনী প্রযুক্তি ও দক্ষতার পরিচয় দেয়।

এমআইএসটির ম্যাভিরভ দলে রয়েছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। ক্যাপ্টেন মোহাম্মদ মঈনুল হাসান-এর তত্ত্বাবধানে পরিচালিত এ দলে ১১ জন কোর সদস্য এবং ২৪ জন সাধারণ সদস্য রয়েছেন।

দলের কানাডা যাত্রা এবং আন্তর্জাতিক এই সাফল্য অর্জনে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এবং পূবালী ব্যাংক পিএলসি গোল্ড স্পনসর হিসেবে সহযোগিতা করেছে। এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্ট গার্ডও এই দলকে ব্যাপক সমর্থন জুগিয়েছে।

কানাডামেট রোভ প্রতিযোগিতাচ্যাম্পিয়ন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise