Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

চুরি

বরিশালে মোবাইল দোকানের তালা কেটে মালামাল লুট
বরিশালে মোবাইল দোকানের তালা কেটে মালামাল লুট
বরিশাল নগরীর একটি শপিং সেন্টারের মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। দোকানের শাটারের তালা কেটে নগদ ৬ লাখ ১০ হাজার টাকা, ৫৫টি মোবাইল ফোন ও বিভিন্ন অ্যাকসেসরিজসহ প্রায় ৬১ লাখ ১০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।আজ সোমবার সকালে নগরীর সদর রোডের ফাতেমা সেন্টারের চতুর্থ তলায় ‘ব্লু-ফোন’ নামের দোকানে এই চুরির ঘটনা টের পায় দোকান মালিক। ঘটনাটি ঘটে গতকাল রাতের কোনো এক সময়।দোকানটির মালিক নাঈম আহম্মেদ এ ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, রবি...
সারা দেশ•প্রায় ২৪ ঘণ্টা আগে
সিঁড়িঘরের টিন কেটে বেতার শিল্পীর বাড়িতে চুরি
সিঁড়িঘরের টিন কেটে বেতার শিল্পীর বাড়িতে চুরি
চট্টগ্রামের বোয়ালখালীতে টিভি ও বেতারশিল্পী জয়া বড়ুয়ার বাড়িতে ঘটেছে চুরির ঘটনা। সিঁড়িঘরের ছাদের টিন কেটে ঘরে ঢুকে এলইডি টেলিভিশন, হারমোনিয়াম, পানির মোটর, গ্যাসের সিলিন্ডার, চারটি সিলিং ফ্যানসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শাকপুরা লালচাঁদ বাড়িতে গিয়ে চুরির বিষয়টি দেখতে পান জয়া...
চট্টগ্রাম•৪ দিন আগে
শান্তিতে চুরি করতে দিন
শান্তিতে চুরি করতে দিন
প্রিয় নীরব নাগরিকবৃন্দ আপনাদের অসাধারণ ধৈর্য, সাহসিকতা ও সামাজিক দায়িত্ববোধের জন্য আন্তরিক অভিনন্দন। বিশেষ করে এলাকার মাদকসেবীরা যখন এক বৃদ্ধের শেষসম্বল চারটি ছাগল নিয়ে যাচ্ছিলেন, তখন আপনারা যেভাবে মুখে কুলুপ এঁটে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেছেন, তা সত্যিই অনুসরণযোগ্য দৃষ্টান্ত। চুরি হতে দেখেও প্রতিবাদ করেননি। এটাই তো নাগরিক প্রজ্ঞা। প্রতিবাদ করে বিপদ ডাকার চেয়ে নীরব থেকে নিরাপদে থাকাই ভালো। সমাজে শান্তি বজায় রাখার এর চেয়ে কার্যকর পদ্ধতি আর কী হতে পারে! সবচেয়ে প্রশংসনীয় বিষয় হলো, এতে প্রমাণি...
সম্পাদকীয়•৭ দিন আগে
ফোনের সিম চুরি করে কোটি ইউরো লুট
ফোনের সিম চুরি করে কোটি ইউরো লুট
ভোরের নিস্তব্ধতায় ফোনের নেটওয়ার্ক উধাও। মাত্র এক-দুই ঘণ্টায় খালি হয়ে গেল ব্যাংক হিসাব ও ক্রিপ্টো ওয়ালেট। একটি চুরি করা সিমকার্ড দিয়েই ইউরোপ জুড়ে লুট হয়েছে কোটি কোটি ইউরো। লিখেছেন আখলাকুজ্জামান অনিক শীতের এক ভোর। ইউরোপের কোনো এক শান্ত শহরে ঘুম ভেঙে ফোনের দিকে তাকিয়ে একজন মানুষ দেখলেন, ফোনের স্ক্রিনটি সম্পূর্ণ ফাঁকা— নেটওয়ার্কের একটি দাগও নেই। কল যাচ্ছে না, কোনো বার্তা কিংবা নোটিফিকেশন আসছে না। প্রথমে মনে হতে পারে, এটি নিছক কোনো সেল টাওয়ারের সাময়িক কারিগরি ত্রুটি। কিন্তু তিনি যেটি জানত...
অপরাধ কিসসা•১১ দিন আগে
টোকিওতে চুরি হওয়া প্রায় ৩ লাখ ডলারের ঘড়ি চিরকূটসহ ফিরিয়ে দিলেন চোর
টোকিওতে চুরি হওয়া প্রায় ৩ লাখ ডলারের ঘড়ি চিরকূটসহ ফিরিয়ে দিলেন চোর
জাপানের টোকিওর একটি দোকান থেকে গত সপ্তাহে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯০ হাজার ডলার মূল্যের সুইস বিলাসবহুল ঘড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘড়িটির সঙ্গে ছিল ক্ষমা চেয়ে লেখা একটি চিঠি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে এ খবর।এক ব্যক্তি ক্রেতা সেজে দোকানে ঢুকে অডেমার পিগে ব্র্যান্ডের ঘড়িটি হাতে পরে দেখার চেষ্টা করেন। এরপর ঘড়িটি হাতে থাকা অবস্থাতেই জাপানের রাজধানীর ওই দোকান থেকে পালিয়ে যান তিনি।তবে সোমবার আসাহি শিমবুন পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যম জানায়, পরে দোকানটিতে একটি পার্সেল পাঠানো হয়। সেটির ভেতরে ছিল চুরি যাওয়া ঘড়িটি...
এশিয়া•১৪ দিন আগে
চৌদ্দগ্রাম বিসিকে সন্ধ্যা হলেই বহিরাগতদের আনাগোনা, বাড়ছে চুরি
চৌদ্দগ্রাম বিসিকে সন্ধ্যা হলেই বহিরাগতদের আনাগোনা, বাড়ছে চুরি
কুমিল্লার চৌদ্দগ্রাম বিসিক শিল্পনগরীতে মাদকসেবী ও কারবারিদের আনাগোনা, চুরি এবং নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ বাড়ছে।শিল্প মালিকদের অভিযোগ, সন্ধ্যার পর শিল্পনগরীর বিভিন্ন স্থানে বহিরাগতদের আনাগোনা বেড়ে যায়। পরিত্যক্ত প্লটগুলোতে বসে মাদক সেবন ও কেনাবেচার আসর। পাশাপাশি একের পর এক চুরির ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কারখানার মালিকেরা। এতে শিল্পনগরীর সার্বিক নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।শিল্প মালিকদের দাবি, গত ১৫ দিনে শিল্পনগরীর বিভিন্ন স্থানে একাধিক চুরির ঘটনা ঘটেছে। সম্প্রতি বিসিক কর্মকর্তার কার্যা...
সারা দেশ•১৭ দিন আগে
চুরির অভিযোগে গণপিটুনি, রোহিঙ্গা যুবক নিহত
উখিয়া ● চুরির অভিযোগে গণপিটুনি, রোহিঙ্গা যুবক নিহত
কক্সবাজারের উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে চুরির অভিযোগে গণপিটুনিতে আল আমিন (৩০) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল রবিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে ক্যাম্পের এল-২ ব্লকে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে আটটার দিকে আল আমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন ওরফে ‘চোরা হালাইয়া’ চুরির উদ্দেশ্যে হাসিনা খাতুনের (৫০) বসতঘরে প্রবেশ করেন বলে অভিযোগ ওঠে। এ সময় বা...
সারা দেশ•২২ দিন আগে
সিংগাইরে ক্রেতা সেজে জুয়েলার্সে চুরি, দুই নারীসহ গ্রেপ্তার ৩
সিংগাইরে ক্রেতা সেজে জুয়েলার্সে চুরি, দুই নারীসহ গ্রেপ্তার ৩
মানিকগঞ্জের সিংগাইরে ক্রেতা সেজে জুয়েলার্সের দোকান থেকে ৩৯ ভরি রুপা চুরির অভিযোগে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরি হওয়া রুপার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চারিগ্রাম বাজারের স্বর্ণ মার্কেটে অবস্থিত ‘বাংলাদেশ জুয়েলার্সে’ এ ঘটনা ঘটে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ডেমুশিয়া গ্রামের মো. শাহ আলমের দুই মেয়ে সামিয়া (২৫) ও রাফসানা আক্তার (২৩) এবং চট্টগ্রামের চান্দগাঁও উপজেলার সিএমবি বাদাতলী মোড় এলাকার মো. জামালের ছেলে জারিফ (৩৫)।দোকানমালিক...
সারা দেশ•২২ দিন আগে
চুরি দেখে ফেলায় গৃহবধূকে মারধর
রাণীনগর ● চুরি দেখে ফেলায় গৃহবধূকে মারধর
নওগাঁর রাণীনগরে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার, রুপার গহনা ও নগদ টাকা চুরির সময় দেখে ফেলায় এক গৃহবধূকে মারধর করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার সিলমাদার গ্রামে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী পরিবারের সদস্য ফিরোজ মণ্ডল জানান, তাদের বাড়ি থেকে প্রায় এক ভরি এক আনা স্বর্ণালংকার, সাত ভরি রুপার গহনা ও নগদ এক লাখ টাকা চুরি হয়েছে। এ ছাড়া একটি ফুটবল ও এক জোড়া জুতাও নিয়ে যায় চোরেরা।তিনি জানান, চোরেরা জানালা দিয়ে বাড়িতে প্রবেশ করে সিঁড়ি বেয়ে ভেতরে ঢোকে। এরপর ঘরে থাকা গলার হার, হাতের চুড়ি, কানের দুল ও...
সারা দেশ•২৩ দিন আগে
অটোরিকশা চালান, আবার চুরিও করেন, গ্রেপ্তার ৮
অটোরিকশা চালান, আবার চুরিও করেন, গ্রেপ্তার ৮
তারা নিজেরাই চালান সিএনজিচালিত অটোরিকশা। আবার সংঘবদ্ধ হয়ে চুরি করেন। আর এই নেটওয়ার্ক বিস্তৃত কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট পর্যন্ত।চট্টগ্রামের চন্দনাইশে গতকাল শুক্রবার দুটি সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করে এমন তথ্যই জানাল পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওই মামলায় আজ শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।এর আগে রাতে উপজেলার বরকল এলাকা থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া অটোরিকশা দুটি।গ্রেপ্তাররা হলেন— মোহাম্মদ ছৈয়দ (৪৮), নজরুল ইসলাম (...
চট্টগ্রাম•২৪ দিন আগে
চুরি করতে গিয়ে জুট মিলের ছাদ থেকে পড়ে যুবক নিহত
খুলনা ● চুরি করতে গিয়ে জুট মিলের ছাদ থেকে পড়ে যুবক নিহত
খুলনায় অ্যাজাক্স জুট মিলের মালামাল চুরি করে পালানোর সময় সম্রাট ঢালী (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।আজ শুক্রবার দুপুর ২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত সম্রাট নগরীর দৌলতপুর সেনপাড়া বউবাজার এলাকার কানাই ঢালীর ছেলে। ঘটনার সময় তার সঙ্গে থাকা অপর দুইজন পালিয়ে যায়। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকাল ৯টার দিকে সম্রাট ঢালীসহ আরো দুইজন যুবক চুরির উদ্দেশে খানজাহান আলী থানার মীরেরডাঙ্গা অ্যাজাক্স জুট মিলে প্রবেশ করেন। ঘটনাটি সেখানে থাকা কয়েকজন নিরাপত্তা প্রহরী টের...
সারা দেশ•২৫ দিন আগে
পাঁচ মিনিটের ব্যবধানে উধাও ভ্যানিটি ব্যাগ, গ্রেপ্তার ২
পাঁচ মিনিটের ব্যবধানে উধাও ভ্যানিটি ব্যাগ, গ্রেপ্তার ২
কুমিল্লার মেঘনায় পাঁচ মিনিটের ব্যবধানে ভ্যানিটি ব্যাগ চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি হওয়া ৪৮ হাজার টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মানিকারচর বাজার থেকে গ্রেপ্তার করা হয় তাদের।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও গ্রামের মতি মিয়ার ছেলে মো. মামুন মিয়া (৪০) এবং চালিভাঙ্গা ইউনিয়নের টিটিরচর গ্রামের মৃত মো. করম আলীর ছেলে লাক মিয়া ওরফে লাকি মিয়া (৪৩)। আরও পড়ুন...
সারা দেশ•২৫ দিন আগে
‘ব্লেড বাবু’খুন চুরির টাকার ভাগবাটোয়ারায়
‘ব্লেড বাবু’খুন চুরির টাকার ভাগবাটোয়ারায়
রাজধানীর পল্লবীতে মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকাণ্ডের তদন্ত শেষে আদালতে জমা পড়েছে অভিযোগপত্র। তদন্তে উঠে এসেছে, নির্মাণাধীন ভবনের চোরাই তামার তার বিক্রির টাকার ভাগ নিয়ে দ্বন্দ্বেই তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে জড়িত হিসেবে অভিযুক্ত করা হয়েছে ১৫ জনকে। তবে আলোচিত মুসা শিকদারসহ ১০ জনের বিষয়ে সুপারিশ করা হয়েছে মামলা থেকে অব্যাহতি দেওয়ার। তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. আসাদুজ্জামান মুন্সী বলেছেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনজনের নাম এলেও তাদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা...
রাজধানী•২৮ দিন আগে
কালকিনিতে প্রতিবন্ধী ভিক্ষুকের ঘরে সিঁধ কেটে চাল-টাকা চুরি
কালকিনিতে প্রতিবন্ধী ভিক্ষুকের ঘরে সিঁধ কেটে চাল-টাকা চুরি
মাদারীপুরের কালকিনিতে শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী এক ভিক্ষুকের ঘরে সিঁধ কেটে চাল ও জমানো টাকা চুরির অভিযোগ উঠেছে। দীর্ঘ ১০ বছর ধরে লাঠিতে ভর করে গ্রামে গ্রামে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন আব্দুল জলিল। কষ্ট করে জমানো শেষ সম্বলটুকু চুরি হয়ে যাওয়ায় তিনি অসহায় হয়ে পড়েছেন। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।গতকাল রবিবার মধ্যরাতে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালাই সরদারের চর এলাকার বেপারীকান্দি গ্রামের বেপারীবাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানিয়েছে, আব্দুল জলিল একা চ...
সারা দেশ•২৯ দিন আগে
ঢাকায় চুরির মোটরসাইকেল বিক্রি কুমিল্লা-নোয়াখালীতে
ঢাকায় চুরির মোটরসাইকেল বিক্রি কুমিল্লা-নোয়াখালীতে
শখের মোটরসাইকেলটি বাইরে রেখে নামাজ পড়তে মসজিদে ঢুকেছিলেন এক ব্যক্তি। কিন্তু নামাজ শেষে ফিরে এসে দেখেন, তার প্রয়োজনের বাহনটি আর সেখানে নেই। চোখের পলকে সেটি নিয়ে গেছে চোর। গত ২ অক্টোবর বিকালে মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের বাইতুর রহমান মসজিদের সামনে থেকে বেহাত হয় বাহনটি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিশেষভাবে তৈরি লোহার চাবি দিয়ে মাত্র কয়েক সেকেন্ডেই মোটরসাইকেলের লক ভেঙে সেটি নিয়ে পালিয়ে যাচ্ছে চোরচক্রের সদস্যরা। রাজধানীর মোহাম্মদপুরের এই চুরির ঘটনা সামনে আসার পর ত...
জাতীয়•৩০ দিন আগে
সিসি ক্যামেরায় চুইংগাম লাগিয়ে দোকানে চুরি
বোয়ালমারী ● সিসি ক্যামেরায় চুইংগাম লাগিয়ে দোকানে চুরি
ফরিদপুরের বোয়ালমারী পৌর শহরের থানা রোডে সিসি ক্যামেরায় চুইংগাম লাগিয়ে একটি দোকানে অভিনব চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের টিনের চালের স্ক্রু খুলে ভেতরে ঢুকে প্রায় ৩ লাখ ২৩ হাজার ৭০০ টাকার সিগারেট ও নগদ টাকা নিয়ে গেছে।গতকাল শুক্রবার গভীর রাতে পৌর এলাকার 'মোল্যা ফাস্টফুড কর্নার' নামে একটি দোকানে এ চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকান মালিক বিপ্লব মোল্যা (৩৫) বোয়ালমারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাজার এলাকার বাসিন্দা।লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বেচাকেনা শেষে দোকা...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
হ্যান্ডবল স্টেডিয়াম থেকে বিদেশি কোচের মোবাইল চুরি
হ্যান্ডবল স্টেডিয়াম থেকে বিদেশি কোচের মোবাইল চুরি
আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টের ঠিক আগে রাজধানীর পল্টন ময়দানে বড় ধরনের নিরাপত্তার ঘাটতির চিত্র সামনে এসেছে। ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুশীলন চলাকালে নারী দলের বিদেশি হেড কোচ আনা আলোনসো ফ্রাগুয়া ও স্থানীয় কোচ ডালিয়া আক্তারের দুটি আইফোন খোয়া গেছে।শনিবার দুপুরের ওই অনুশীলনে কোর্ট সংলগ্ন টেবিলের ওপর পাশাপাশি রাখা ছিল কোচদের মোবাইল ফোনগুলো। দুপুর পৌনে তিনটার দিকে ডালিয়া আক্তার নিজের আইফোন-১৭ প্রো ম্যাক্সটি দেখতে না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন। অনুসন্ধানে জানা যায়, স্প্যানিশ...
অন্যান্য•প্রায় ১ মাস আগে
এক দিনের ব্যবধানে উদ্ধার ক্রিকেটারদের ৮ লাগেজ, গ্রেপ্তার ৪
এক দিনের ব্যবধানে উদ্ধার ক্রিকেটারদের ৮ লাগেজ, গ্রেপ্তার ৪
ঢাকা থেকে রাজশাহীতে ফেরার পথে বিসিবির কাভার্ড ভ্যান থেকে উধাও হওয়া আটটি লাগেজ একদিনের ব্যবধানে উদ্ধার করা হয়েছে। ক্রিকেটারদের পোশাক, পাসপোর্ট, আইফোন, নগদ টাকা, আর দামি সুগন্ধি— সবই ছিল ওইসব লাগেজে। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন আগামীর সময়কে বলেছেন, এ ঘটনায় পুঠিয়া থানায় মামলা নেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।এর আগে গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে লাগেজগুলো উদ্ধার করে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডি...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
মন্দিরের তালা ভেঙে মূর্তি ও পূজার সামগ্রী চুরি, আটক ৪
কুড়িগ্রাম ● মন্দিরের তালা ভেঙে মূর্তি ও পূজার সামগ্রী চুরি, আটক ৪
কুড়িগ্রাম সদরে একটি পারিবারিক মন্দিরের তালা ভেঙে বিভিন্ন ধাতুর তৈরি মূর্তি ও পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।গতকাল রবিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়ায় হরিপদ রায়ের পারিবারিক রাধাগোবিন্দ মন্দিরে এ চুরির ঘটনা ঘটে।চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে রাধাকৃষ্ণের পিতল ও কাঁসার মূর্তি, গোপাল মূর্তি, কাঁসার ঘটি, ঘণ্টাসহ বিভিন্ন পূজার সামগ্রী। দুর্বৃত্তরা মন্দিরের গ্রিলের তালা ভেঙে এসব সামগ্রী নিয়ে পালিয়ে যায়।...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি
আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি
আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোররাত ৪টার দিকে ঢাকার মিরপুরের পশ্চিম কাজীপাড়া এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় আজ সকালে মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক মো. ইমদাদুল হক মিলন।জিডিতে উল্লেখ করা হয়েছে, আজ ভোর সাড়ে ৪টার দিকে পশ্চিম কাজীপাড়ার বাসার জানালা দিয়ে লাঠি ঢুকিয়ে ল্যাপটপ, মানিব্যাগ, দুটি ব্যাংক কার্ড ও মোবাইল ফোন চুরি হয়েছে।বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মিরপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন মিলন।মিরপুর থানার উপপরিদর্শক (এসআই)...
রাজধানী•প্রায় ১ মাস আগে