জামালপুরের বকশীগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড এবং একজনকে খালাস দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।আজ সোমবার বিকাল ৩টায় জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— রাশেদুর রহমান ওরফে পাপ্পু (৩০), বিজু মিয়া (৩৬), বাদশা মিয়া (৩৫), জুয়েল মিয়া (৩৫), আশরাফুল ইসলাম (৪০), জসিম উদ্দিন ও আছমত আলী।
অন্যদিকে, ইদ্রিস আলীর নামে একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ত...