Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রংপুর

যৌতুকের বলি গৃহবধূ, স্বামীসহ গ্রেপ্তার ৫

রংপুর অফিস
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৮
যৌতুকের বলি গৃহবধূ, স্বামীসহ গ্রেপ্তার ৫

ছবি: আগামীর সময়

রংপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান অভিযুক্ত স্বামী শামীম মিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

আজ বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে মঙ্গলবার রাতে পঞ্চগড় ও লালমনিরহাটে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন শামীম মিয়া (২৪), সাজু মিয়া (৫০), আফরোজা বেগম (৪৬), সাথী বেগম (২২) ও আমিনুল গাটিয়া (৬০)।

বিপ্লব কুমার গোস্বামী জানান, গঙ্গাচড়ার ছিল্লানির মাজার এলাকার বাসিন্দা শামীম মিয়ার সঙ্গে ২০২৪ সালে সুখী মনির বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর শামীম ও তার পরিবার ২ লাখ টাকা যৌতুকের জন্য সুখী মনির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-মীমাংসা হয়। গত ১১ সেপ্টেম্বর রাতে যৌতুকের দাবিতে শামীম ও তার পরিবারের লোকজন সুখী মনির ওপর নির্যাতন শুরু করেন। এদিন গভীর রাতে কোলকোন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরীফুল ইসলাম মোবাইল ফোনে সুখী মনির মৃত্যুর সংবাদ তার পরিবারকে জানান। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে সুখী মনির মরদেহের গলায় আঘাতের কালো দাগ দেখতে পান। এ ঘটনায় নিহত গৃহবধূর মা রওশন বেগম বাদী হয়ে ১২ সেপ্টেম্বর গঙ্গাচড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা গ্রহণে গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানালেন তিনি।

রংপুরযৌতুকগৃহবধূ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: