শ্রদ্ধেয়আব্বাজান,
আপনার পুত্রদায় আমার বেকারত্বের চেয়েও প্রাচীন। আমি চাকরি পাইনি, আপনি পুত্রবধূ পাননি— এ দুই ব্যর্থতার মাঝখানে আমাদের সংসারে যে দীর্ঘশ্বাস, তার একমাত্র উপার্জন হতাশা। পাড়া-প্রতিবেশী আমার বিয়ের বয়স গোনেন, আত্মীয়স্বজন আপনার কপালের ভাঁজ গোনেন। আর আমি গুনি, বিয়ের পর কোন কোন বিপদ আসতে পারে, তার তালিকা।
খবরের কাগজে পড়লাম, যৌতুকের মামলায় স্বামীরাও বাদী হচ্ছেন, স্ত্রীরা হচ্ছেন আসামি। এতদিন জানতাম, যৌতুক হলো কনের বাপের পকেট থেকে বরের পকেটে সম্পদ স্থানান্তরের একটি ঐতিহ্যবাহী সেতু। এখন দেখছ...