Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিয়ে করা যেন লিটনের নেশা, রয়েছে নির্যাতন-যৌতুকের অভিযোগও

চুয়াডাঙ্গা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০০:০৭
বিয়ে করা যেন লিটনের নেশা, রয়েছে নির্যাতন-যৌতুকের অভিযোগও

সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাপলা কলিপাড়া এলাকার বাসিন্দা লিটন মিয়ার বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও মারধরের উঠেছে অভিযোগ। এ ঘটনায় যশোরের চৌগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ করেছেন ভুক্তভোগী নাজমুন নাহার।

তার অভিযোগ, প্রায় এক বছর আগে তিনি জীবননগর উপজেলার শাপলা কলিপাড়ার মৃত আনসার আলীর ছেলে লিটন মিয়াকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই লিটন বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। দাবি পূরণ না হওয়ায় গত ২৭ মে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়।

ভুক্তভোগীর ভাষ্য, মারধরের পর লিটন নিজেই তাকে বাবার বাড়িতে রেখে আসেন। পরে সেখানে গিয়েও তাকে শারীরিকভাবে করা হয় লাঞ্ছিত ও মারধর। তিনি আরও অভিযোগ করেন, বিয়ের সময় লিটন তার আগের একাধিক বিয়ের তথ্য গোপন করেছিলেন। পরে তিনি জানতে পারেন, এর আগে লিটন বিয়ে করেছেন একাধিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন মিয়ার একাধিক বিয়ের ঘটনা এলাকায় দীর্ঘদিন ধরে আলোচিত। অভিযোগ রয়েছে, বিয়ের কিছুদিন পরই তিনি স্ত্রীদের কাছে যৌতুক দাবি করতেন। দাবি পূরণ না হলে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। নির্যাতন সহ্য করতে না পেরে অনেক স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেছেন বলে দাবি স্থানীয়দের।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, লিটন প্রায় এক ডজনের বেশি বিয়ে করেছেন। নির্যাতনের কারণেই তার আগের স্ত্রীরা তাকে ছেড়ে চলে গেছে। মনে হয় তিনি বিয়ে করার নেশায় পড়ে গেছেন।

শাপলা কলিপাড়ার কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, লিটনের ভাইয়েরা এলাকায় প্রভাবশালী হওয়ায় বারবার পার পেয়ে যান তিনি। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার না করে লিটন মিয়া মোবাইল ফোনে বলছিলেন, ‘আমি ছয় থেকে সাতটি বিয়ে করেছি। আগের স্ত্রীদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোনো স্ত্রীকে আমি তালাক দিয়েছি, আবার কেউ কেউ আমাকে তালাক দিয়ে চলে গেছে।’

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেছেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে নেওয়া হবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা।

চুয়াডাঙ্গাবহুবিবাহকারীযৌতুকঅভিযোগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের