Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পিত্তথলির পাথর অপারেশনে নারীর মৃত্যু, ‘১ লাখ টাকায় মিটমাটের প্রস্তাব’

বাগেরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১৩:৪৮
পিত্তথলির পাথর অপারেশনে নারীর মৃত্যু, ‘১ লাখ টাকায় মিটমাটের প্রস্তাব’

পলি ক্লিনিক

বাগেরহাট পৌরসভার একটি ক্লিনিকে পিত্তথলির পাথর অপারেশনের সময় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। চিকিৎসায় অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের। এক লাখ টাকার বিনিময়ে বিষয়টি চুপচাপ মিটমাটের প্রস্তাব দিয়েছে কর্তৃপক্ষ— বলছেন স্বজনরা।

মৃত গৃহবধূর নাম নাছিমা আক্তার (২০)। তিনি কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বারদাড়িয়া গ্রামের সুমন সরদারের স্ত্রী।

তার পরিবার জানায়, পিত্তথলিতে পাথর থাকায় গতকাল সোমবার রাত ১১টার দিকে নাছিমাকে পৌরসভার পলি ক্লিনিকে নেওয়া হয়। ক্লিনিকের পরিচালক ডা. সুনীল কুমারের তত্ত্বাবধানে শুরু হয় অপারেশন। প্রায় দুই ঘণ্টা পর অপারেশন টেবিলেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে স্বজনদের দেওয়া হয় তার মৃত্যুর খবর।

সুমন সরদার বলেছেন, ‘আমরা এই ক্লিনিকে অপারেশন করাতে চাইনি। এরপরও চিকিৎসক আমাদের এখানে থাকতে বলেন। আমার সাত মাসের একটি সন্তান আছে। স্ত্রীকে হারিয়ে সন্তানকে কীভাবে মানুষ করব।’

বিষয়টি নিয়ে কথা না বাড়াতে তাকে এক লাখ টাকা দিতে চেয়েছে হাসপাতালের কর্তৃপক্ষ— দাবি সুমনের।  ‘এক লাখ টাকা তো দূরের কথা, এক কোটি টাকা দিলেও আমার স্ত্রীকে ফিরে পাব না। আমি এই চিকিৎসকের বিচার চাই।’

নাছিমার এক স্বজনের ভাষ্য, রাতে তারা অপারেশন থিয়েটারের পাশে ছিলেন। একপর্যায়ে ভেতর থেকে চিৎকারের শব্দ শুনতে পান। জানতে চাইলে তাদের বলা হয়, একজন নার্স চিৎকার করেছেন। রোগীর অবস্থা ভালো আছে বলেও জানানো হয়; কিন্তু ভোরে বলা হয়, নাছিমা মারা গেছেন।


আরও পড়ুন

সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকি

১১ আগস্ট ২০২৬



স্থানীয় রতনের অভিযোগ, এর আগেও ওই ক্লিনিকে কয়েকজন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি।

তবে এসব অস্বীকার করেছেন পলি ক্লিনিকের পরিচালক ডা. সুনীল কুমার। তিনি জানিয়েছেন, পিত্তথলিতে পাথর নিয়ে নাছিমা ক্লিনিকে ভর্তি হন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর সোমবার রাতে তার অপারেশন করা হয়। অপারেশনের সময় হঠাৎ তার হৃদস্পন্দন বেড়ে যায়। প্রায় দুই ঘণ্টা অপারেশন থিয়েটারে থাকার পর তার মৃত্যু হয়।

ডা. সুনীলের দাবি, ‘প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেই অপারেশন করা হয়েছিল। সাধারণত অপারেশনের আগে রোগীর স্বজনদের কাছ থেকে সম্মতিপত্রে স্বাক্ষর নেওয়া হয়। এটি একটি দুর্ঘটনার মতো ঘটেছে।’

নাছিমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার স্বজনরা ক্লিনিকে জড়ো হন। সেখানে তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি। বাগেরহাট সদর মডেল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানিয়েছেন, এখন পর্যন্ত রোগীর স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ স ম মাহবুবুল আলমের মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

পিত্তথলির পাথর অপারেশনমৃত্যুগৃহবধূবাগেরহাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়