লিওনেল মেসি জাদুকর। এমিলিয়ানো মার্তিনেস অন্য গ্রহের গোলকিপার। আর্জেন্টিনার অন্য খেলোয়াড়রাও বিশ্বমানের। তুলনায় কেপ ভার্দে একেবারেই আনকোড়া এক দল। সেই দলটাই কিনা আর্জেন্টিনার জন্য জটিল করে তুলেছিল ম্যাচটা।কেপ ভার্দে একদম নিখুঁত পরিকল্পনায় ম্যাচটা শেষ সীমা পর্যন্ত টেনে নিয়ে যায়। আর্জেন্টিনা কোনো জাদুকরী পারফরম্যান্সে এর জবাব দেয়নি। বরং দেখিয়েছে, কৌশলগত সচেতনতা, ক্রমাগত সমন্বয় আর ম্যাচ জেতার মতো যথেষ্ট ধৈর্য।আর্জেন্টিনা ভুগেছে, তবে জিতেছে। ব্যবধানটা খুব কম ছিল, কিন্তু তারা জিতেছে। কেপ ভার্দের বাস্তবব...