Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সোশ্যাল মিডিয়া

কেপ ভার্দের কাবরালের প্রেমিকা

‘সেই অনুভূতিটা কোনো দিন ভুলতে পারব না’

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১৬:৪১
‘সেই অনুভূতিটা কোনো দিন ভুলতে পারব না’

বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত এক গোল করে আলোচনায় এসেছেন কেপ ভার্দের ডিফেন্ডার সিডনি লোপেস কাবরাল। তবে গোলের চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে তার ব্যতিক্রমী উদযাপন। এরই মধ্যে টুর্নামেন্টের অন্যতম স্মরণীয় মুহূর্তে পরিণত হয়েছে। সামাজিকমাধ্যমেও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সেই দৃশ্য। ফলে আলোচনায় চলে এসেছেন কাবরালের প্রেমিকা জেইলি দা ক্রুজ। তিনি পেশায় কনটেন্ট ক্রিয়েটর।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে আটকে রেখে টুর্নামেন্টের অন্যতম বড় চমক দেখায় কেপ ভার্দে। পরে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে ২-২ সমতা ফেরানোর পর উচ্ছ্বাসে আত্মহারা হয়ে কাবরাল সরাসরি গ্যালারিতে ছুটে যান তার প্রেমিকা জেইলি দা ক্রুজকে খুঁজতে। কিন্তু তখন তিনি সেখানে ছিলেন না। নিরাপত্তাকর্মী, পুলিশ, ম্যাচ কর্মকর্তা, এমনকি রেফারিও তাকে মাঠে ফিরে যেতে অনুরোধ করেন। আর্জেন্টিনার খেলোয়াড়রাও বিস্মিত হয়ে পুরো ঘটনাটি দেখছিলেন। কারণ এত দীর্ঘ সময় উদযাপন করার পরও কাবরাল কোনো কার্ড দেখেননি।

বেশকিছু সময় ধরে চলা এই নাটকীয় উদযাপনের পর অবশেষে জেইলি দা ক্রুজ সেখানে পৌঁছান। এরপর দুজন একে অপরকে জড়িয়ে ধরেন। বিশ্বকাপের মঞ্চে এই আবেগঘন দৃশ্য মুহূর্তেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।


আরও পড়ুন

আর্জেন্টিনার বিপক্ষে সেরা গোল করা কাবরালের প্রেমিকা এখন আলোচনায়

০৫ জুলাই ২০২৬


এই সময়টুকু নিয়ে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন প্রেমিকা জেইলি দা ক্রুজ। তিনি বলছেন, ‘আমি সবসময়ই জানতাম, তোমার ভেতরে কতটা সামর্থ্য আছে। কিন্তু আজ পুরো পৃথিবীকে সেটা নিজের চোখে দেখে যে অনুভূতিটা হয়েছে, সেটা কোনো দিন ভুলতে পারব না। আমি কতটা অবাক আর আবেগাপ্লুত হয়েছিলাম, সেটা বোধহয় আমার মুখই বলে দিচ্ছিল।’

কাবরালের কঠোর পরিশ্রমের সাক্ষি জেইলি। বললেন, ‘আমি খুব ভালো করেই জানি, এই জায়গায় পৌঁছাতে তোমাকে কত ত্যাগ স্বীকার করতে হয়েছে, কতটা পরিশ্রম করতে হয়েছে। তাই এই মুহূর্তটা শুধু একটি গোলের আনন্দ নয়, এর মূল্য অনেক বেশি।’

সব সময় কাবরালের সঙ্গেই থাকবেন জানিয়ে জেইলি বলেছেন, ‘মাঠের খেলোয়াড় হিসেবে যেমন, মানুষ হিসেবেও তুমি অসাধারণ। তোমাকে নিয়ে আমি ভীষণ গর্বিত। আমার বিশ্বাস, এই মুহূর্তের যোগ্য তোমার চেয়ে বেশি আর কেউ হতে পারে না। তোমার জীবনের প্রতিটি উত্থান-পতনে আমি সব সময় তোমার সবচেয়ে বড় সমর্থক হয়ে থাকব। আমি তোমাকে ভালোবাসি।’

আরও পড়ুন

বদিউল আলম খোকনসহ তিনজনকে পরিচালক সমিতি থেকে আজীবন বহিষ্কার

০৫ জুলাই ২০২৬



কন্টেন্ট ক্রিয়েটরআর্জেন্টিনাকেপ ভার্দেজেইলি দা ক্রুজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি