Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

কেপ ভার্দে তারকাকে দলে ভেড়াল ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:২৯
শেয়ার করুন:
কেপ ভার্দে তারকাকে দলে ভেড়াল ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব

আর্জেন্টিনার বিপক্ষে দারুণ খেলেছিলেন জোবানে ক্যাবরাল।

বিশ্বকাপে দারুণ পারফর্ম করে ফুটবলবিশ্বের নজর কেড়েছে কেপ ভার্দে। তার পুরস্কারস্বরূপ এবার দলটির অ্যাটাকিং মিডফিল্ডার জোবানে ক্যাবরালকে দলে ভেড়াল ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব গ্রেমিয়ো। সদ্য বিশ্বকাপ খেলা এই তারকার সঙ্গে দেড় বছরের চুক্তি করেছে ক্লাবটি। গতকাল রবিবার ক্রুজেইরোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচে জয়ের পর গ্রেমিয়োর কোচ লুইস কাস্ত্রো বিষয়টি নিশ্চিত করেছেন।

২৮ বছর বয়সী জোবানে ক্যাবরালকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কোচ লুইস কাস্ত্রো বলেন, ‘ক্যাবরাল বিশ্বকাপের মঞ্চে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে। সে একই সাথে বাঁ প্রান্তে এবং মাঝমাঠে খেলতে পারদর্শী। আমাদের দলের খেলোয়াড়রা এই মৌসুমের লক্ষ্য অর্জনে দারুণ প্রতিশ্রুতিবদ্ধ, আমার বিশ্বাস ক্যাবরাল দ্রুতই আমাদের স্কোয়াডের সঙ্গে মানিয়ে নিতে পারবে।’

আরও পড়ুন

দেশে ফিরে বীরের সম্মাননা পেল কেপ ভার্দে দল

০৫ জুলাই ২০২৬

পর্তুগালের ক্লাব এস্ট্রেলা আমাদোরার হয়ে খেলা ক্যাবরাল জুলাই মাসে ফ্রি এজেন্ট হিসেবে চুক্তিবদ্ধ হন। এবারের বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি—একটি স্পেনের বিপক্ষে ড্র করা ম্যাচ এবং অন্যটি আর্জেন্টিনার বিপক্ষে নকআউট পর্বের লড়াইয়ে।

পেশাদার ক্যারিয়ারের শুরুতে স্পোর্টিং সিপির হয়ে আলো ছড়ানো এই ফুটবলার এর আগেও ইউরোপের নামী ক্লাবগুলোতে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি ইতালির সিরি ‘আ’-তে লাজিও ও সালার্নিতানার হয়ে মাঠে নেমেছেন, এছাড়া গ্রিসের অলিম্পিয়াকোসের জার্সিতেও দেখা গেছে তাকে।

ক্যাবরালের আগে রক্ষণভাগ শক্তিশালী করতে ওয়ালেস এবং আক্রমণভাগে মাথিয়াস নাসিমেন্তোকে দলে নিয়েছে গ্রোমিয়ো। এছাড়া জুভেন্টুদের মিডফিল্ডার মানদাকার সাথেও প্রাক-চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। মঙ্গলবার পোর্তো আলেগ্রেতে পৌঁছানোর কথা রয়েছে ক্যাবরালের। এবারের ব্রাজিলিয়ান লিগে তিনি দলের হয়ে কতটা প্রভাব ফেলতে পারেন, এখন সেটিই দেখার বিষয়।

কেপ ভার্দেজোবানে ক্যাবরালগ্রোমিয়োব্রাজিল২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন