দেশের ৬৮টি কারাগারের নিরাপত্তা জোরদার ও শৃঙ্খলা নিশ্চিত করতে সাত নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে কারা অধিদপ্তর। একই সঙ্গে লকআপের পরবর্তী কার্যক্রম নিয়ন্ত্রণ, ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি, দায়িত্বে অননুমোদিত অনুপস্থিতিতে ব্যবস্থা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার দায়ে দোষী সাব্যস্ত কারা কর্মীদের এক কারাগার থেকে অন্য কারাগারে বদলির নির্দেশও দিয়েছে অধিদপ্তর।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর আগামীর সময়কে বললেন, সাত দ...