ফেনীতে
আবারও তীব্র হয়েছে গ্যাসসংকট। গ্যাসের স্বল্পচাপে শিল্পকারখানার উৎপাদন কমে গেছে, কোথাও
বন্ধ হওয়ার উপক্রম কারখানার চুল্লি ও ওভেন। সিএনজি স্টেশনগুলোতেও গ্যাস না থাকায় অপেক্ষা
করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। এমন পরিস্থিতিতে চড়া দামে এলপিজি কিনে উৎপাদন চালু রাখার
চেষ্টা করছেন শিল্পমালিকরা। এতে একদিকে উৎপাদন কমছে, অন্যদিকে বাড়ছে খরচ। ফলে শিল্পকারখানা
থেকে শুরু করে রান্নাঘর— সবখানেই পড়ছে গ্যাসসংকটের প্রভাব। ফেনী শহরের গোডাউন কোয়ার্টার
এলাকায় ছোট আকারের বেকারি কিষাণ ফুডস। এখানকার বিস্কুট, পাউরুট...