Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

লালমনিরহাট

এলপিজির দাম বৃদ্ধি, সংকটে বিক্রি বন্ধ!

লালমনিরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১৭:৪২
এলপিজির দাম বৃদ্ধি, সংকটে বিক্রি বন্ধ!

ছবি: আগামীর সময়

এলপিজির দাম বৃদ্ধির সঙ্গে লালমনিরহাটে গ্যাস সংকটে বিক্রি বন্ধ হয়েছে এলপিজি ফিলিং স্টেশন। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষের কপালে দুঃচিন্তার ভাঁজ পড়েছে।

জানা গেছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অক্টোবর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য এক হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করলেও এ মূল্য মানা হচ্ছে না লালমনিরহাটের খুচরা বাজারে।

গত দুই মাসে এলপিজির সিলিন্ডারের দাম বেড়েছে ৫-৬ শত টাকা। মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। মূল্যবৃদ্ধির সঙ্গে বাজারে গ্যাসের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। গ্যাস সংকটের পরে বিক্রি বন্ধ রয়েছে এলপিজি ফিলিং স্টেশনে। ফলে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকসহ সংশ্লিষ্টরা।

ক্রেতারা অভিযোগ করেন, সরকার দুই মাসের ব্যবধানে এলপিজি সিলিন্ডার প্রতি ৫-৬ শত টাকা দাম বাড়িয়েছে। বর্তমান সরকারিভাবে খুচরা মূল্য ১৮৩৭ টাকা নির্ধারণ করলেও ১৯০০ টাকার নিচে মিলছে না গ্যাস। কোথাও কোথাও ২ হাজার ৫০ টাকা পর্যন্ত বিক্রির খবর পাওয়া গেছে। দাম বৃদ্ধির সঙ্গে সংকট তৈরি হয়েছে খুচরা বাজারগুলোয়। বেশি দাম দিলে মিলছে সিলিন্ডার। নয়তো সিলিন্ডার নেই অজুহাতে ক্রেতাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।


আরও পড়ুন

প্রতিষ্ঠান শিক্ষকশূন্য রেখে বদলি, নীতিমালা না মানার অভিযোগ

০৫ অক্টোবর ২০২৬

এলপিজি ফিলিং স্টেশনে খোঁজ নিলে কর্তব্যরতরা জানালেন, সরবরাহ নেই। দাম বাড়লেও সরবরাহ না থাকায় গ্যাস বিক্রিও বন্ধ রয়েছে। যানবাহনগুলো গ্যাস নিতে এসে ফিরে যাচ্ছে। যার কারণে পেট্রল পাম্পগুলোয় ভিড় বাড়ছে। গ্যাস না পেয়ে বাড়তি দামে পেট্রল তুলে যানবাহন চলাচল করলেও ভাড়া নিয়ে চালকদের সঙ্গে বিতর্ক লাগছে যাত্রীদের।


লালমনিরহাটের পাঁচটি উপজেলার বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে। তবে এলপিজির পরিবেশকরা জানালেন, সরবরাহ না থাকায় সিলিন্ডার দিতে পারছেন না তারা। ফলে খুচরা বাজারে এলপিজি সিলিন্ডার সংকট দেখা দিতে পারে। দাম কমা-বাড়া করলে সরবরাহে কিছুটা সমস্যা দেখা দেয়। যা সাময়িক। সরবরাহ হলে খুচরা বাজারে সংকট কেটে যাবে।

সিলিন্ডার ক্রেতা নুরুল ফেরদৌস জানালেন, গত মাসেও সিলিন্ডার ১৪৫০ টাকায় পাওয়া গেছে। এখন ২ হাজার টাকা লাগতেছে। তারপরও সব দোকানে মিলছে না। অতিরিক্ত দাম না দিলে গ্যাস মেলানো ভার।

সিএনজিচালক আজিজুল ইসলাম বলেছেন, সরকারি মূল্যেও মিলছে না গ্যাস। ফিলিং স্টেশনে গ্যাস নেই। অতিরিক্ত দামে সিলিন্ডার কিনে ব্যবহার করা হচ্ছে। অতিরিক্ত দামে গ্যাস কেনায় ভাড়া বেড়েছে। যা নিয়ে যাত্রীদের সঙ্গে বাগবিতণ্ডাও লাগছে।

কাকিনা এলপিজি ফিলিং স্টেশনের মালিক তাহির তাহু বলেছেন, এলপিজি সরবরাহ না থাকায় আমাদের স্টেশনটি বন্ধ রয়েছে। যানবাহনের চালকদের চাপে যেটুকু ছিল তা বিক্রি শেষ হয়েছে। এখন গ্যাস শূন্য। তাই বন্ধ রাখতে হয়েছে। সরবরাহ শুরু হলে বিক্রি শুরু হবে।

লালমনিরহাটএলপিজিবিক্রি বন্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    এনসিটি ইজারা চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    এনসিটি ইজারা চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?