Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চিলমারী

প্রতিষ্ঠান শিক্ষকশূন্য রেখে বদলি, নীতিমালা না মানার অভিযোগ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১৭:৩৬
প্রতিষ্ঠান শিক্ষকশূন্য রেখে বদলি, নীতিমালা না মানার অভিযোগ

গ্রাফিকস: আগামীর সময়

কুড়িগ্রামের চিলমারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তঃউপজেলা বদলি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। বদলি নীতিমালা অনুযায়ী পাঁচজন বা তার কম শিক্ষক কর্মরত থাকা বিদ্যালয় থেকে শিক্ষক বদলির সুযোগ না থাকলেও সম্প্রতি দেওয়া ১১টি বদলি আদেশের মধ্যে অন্তত আটটিতেই এ বিধান উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

এতে কয়েকটি বিদ্যালয়ে শিক্ষকসংকট আরও তীব্র হয়েছে। এমনকি একটি বিদ্যালয় শিক্ষকশূন্য হয়ে পড়ারও অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চিলমারীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ জন সহকারী শিক্ষক আন্তঃউপজেলা বদলির জন্য আবেদন করেন। যাচাই-বাছাই শেষে উপজেলা প্রাথমিক শিক্ষক বদলি কমিটি ১১ জনের বদলির অনুমোদন দেয়।

তবে এসব বদলি আদেশ পর্যালোচনা করে সংশ্লিষ্টরা বলছেন, নীতিমালার গুরুত্বপূর্ণ কয়েকটি শর্ত মানা হয়নি। বিশেষ করে পাঁচজন বা তার কম শিক্ষক থাকা বিদ্যালয় থেকে শিক্ষক বদলি না করার বিধানটি কয়েকটি ক্ষেত্রে অনুসরণ করা হয়নি।

বদলি তালিকার ৫ নম্বরে থাকা মো. নুর আলম গৌড়মোহনহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে রাজারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়েছেন। চারটি অনুমোদিত পদের বিপরীতে গৌড়মোহনহাট বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষক কর্মরত ছিলেন বলে জানা গেছে। ওই শিক্ষককেও বদলি করায় বিদ্যালয়টি শিক্ষকশূন্য হয়ে পড়েছে বলে অভিযোগ রয়েছে।

তালিকার ৩ নম্বরে থাকা মো. বাবলু মিয়া নটারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে রাণীগঞ্জ মদনমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়েছেন। আটটি অনুমোদিত পদের বিপরীতে সেখানে চারজন শিক্ষক কর্মরত ছিলেন। একজন বদলি হওয়ায় ২৩২ শিক্ষার্থীর পাঠদানের জন্য এখন তিনজন শিক্ষক থাকছেন।

১০ নম্বরে থাকা মো. জোনাব আলী খোদ্দ বাঁশপাতারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চর পাত্রখাতা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়েছেন। সংশ্লিষ্টদের দাবি, তিনি খোদ্দ বাঁশপাতারী বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে যে বিদ্যালয়ে তাকে বদলি করা হয়েছে, সেখানে আগে থেকেই দুইজন শিক্ষক কর্মরত রয়েছেন।

মুদাফৎ কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই ধরনের সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ। ছয়টি অনুমোদিত পদের বিপরীতে ১৫২ শিক্ষার্থীর এই বিদ্যালয়ে মাত্র দুইজন শিক্ষক ছিলেন। বদলি তালিকার ১১ নম্বরে থাকা মোছা. মাসুমা আক্তারকে সেখান থেকে মুদাফৎথানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। ফলে দেড় শতাধিক শিক্ষার্থীর পাঠদানে ওই বিদ্যালয়ে একজন শিক্ষকই থাকছেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে ছালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তালিকার ৮ নম্বরে থাকা মো. মনোয়ারুল ইসলামকে ডাঙ্গার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। ছালীপাড়া বিদ্যালয়ে ১৫১ শিক্ষার্থীর বিপরীতে চারজন শিক্ষক কর্মরত ছিলেন। একজন বদলি হওয়ায় সেখানে শিক্ষকসংখ্যা আরও কমে গেছে।

উত্তর খাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনজন শিক্ষকের মধ্যে একজন পিটিআই প্রশিক্ষণে থাকায় বর্তমানে দুইজন শিক্ষক দিয়ে ৯০ শিক্ষার্থীর পাঠদান চলছে। এর মধ্য থেকে বদলি তালিকার ৯ নম্বরে থাকা মো. মোবারক হোসেনকে মগড়াকুড়া আকন্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। ছয়টি অনুমোদিত পদের বিপরীতে উত্তর খাউরিয়া বিদ্যালয়ে তিনজন শিক্ষক কর্মরত থাকায় এ বদলির ফলে সেখানে শিক্ষকসংকট আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এ ছাড়া নাওশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোছা. তামান্না ইসলাম তৃষাকে ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। সেখানে তিনজন শিক্ষক কর্মরত থাকা সত্ত্বেও জ্যেষ্ঠতার বিধান অনুসরণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

তালিকার ২ নম্বরে থাকা মোছা. মহসিনা খাতুনকে ঢুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সোনারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির ক্ষেত্রেও নীতিমালা অনুসরণ করা হয়নি বলে দাবি সংশ্লিষ্টদের।

চর মুদাফৎকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়ারা খাতুন অভিযোগ করে বলেন, বদলি প্রক্রিয়ায় নীতিমালা যথাযথভাবে মানা হয়নি। শিক্ষক নেতাদের একটি অংশের যোগসাজশে সিন্ডিকেটের মাধ্যমে অর্থের বিনিময়ে বদলি হয়েছে বলেও তাদের ধারণা। এর ফলে আগে থেকেই শিক্ষকসংকটে থাকা বিদ্যালয়গুলোতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

তবে আর্থিক লেনদেনের অভিযোগ অস্বীকার করে প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই বাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান আর্থিক বলেন, কে কোথায় আর্থিক লেনদেন করেছে, বিষয়টি আমার জানা নেই।

একটি বিদ্যালয়কে শিক্ষকশূন্য রেখে বদলি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নতুন শিক্ষক যোগদান না করা পর্যন্ত ওই শিক্ষক সেখানেই থাকবেন। তবে শিক্ষক বদলিতে জ্যেষ্ঠতার নিয়ম ভঙ্গের অভিযোগের বিষয়ে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী বলেন, আমার এখানে কোনো দায় নেই। বদলি কমিটিতে দুজন জনপ্রতিনিধি রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেন। তিনি আরও বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রতিষ্ঠান শিক্ষকশূন্য রেখে বদলির কোনো নিয়ম নেই বলেও তিনি স্বীকার করেন।

অন্যদিকে প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, ‘সবকিছু নিয়ম মেনেই বদলি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।’

চিলমারীশিক্ষকবদলি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    এনসিটি ইজারা চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    এনসিটি ইজারা চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?