এলপিজির দাম বৃদ্ধির সঙ্গে লালমনিরহাটে গ্যাস সংকটে বিক্রি বন্ধ হয়েছে এলপিজি ফিলিং স্টেশন। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষের কপালে দুঃচিন্তার ভাঁজ পড়েছে।জানা গেছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অক্টোবর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য এক হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করলেও এ মূল্য মানা হচ্ছে না লালমনিরহাটের খুচরা বাজারে।গত দুই মাসে এলপিজির সিলিন্ডারের দাম বেড়েছে ৫-৬ শত টাকা। মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। মূল্যবৃদ্ধির সঙ্গে বাজারে গ্যাসের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। গ্যাস সংক...