Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

গ্যাস সংকটে বেড়েছে এলপিজির কদর

নীলআঁখি বড়ুয়া চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ২০:১৩
গ্যাস সংকটে বেড়েছে এলপিজির কদর

ছবি: আগামীর সময়

সকাল থেকে চুলায় গ্যাস নেই। অপেক্ষা করেও মিলছে না গ্যাস। সন্তানদের নাশতা তৈরি করতে না পেরে বাইরে থেকে খাবার কিনতে হচ্ছে। দিনের পর দিন এমন পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত বিকল্প জ্বালানি এলপিজি সিলিন্ডারে ঝুঁকছে অনেক পরিবার।

এ কারণে বর্তমানে এলপিজি গ্যাসের চাহিদা বেড়েছে। যাদের সামর্থ্য আছে, তারা কিনছেন এলপিজি সিলিন্ডার। সেই সঙ্গে নগরবাসীর জীবনযাত্রার ব্যয়ও বাড়ছে। এলপিজি সিলিন্ডার, গ্যাস, চুলাসহ মিলিয়ে এককালীন খরচ পড়ছে চার থেকে পাঁচ হাজার টাকা। যাদের আগে থেকে সিলিন্ডার ও চুলা ছিল তাদের গ্যাস রিফুয়েলিং বাবদ মাসিক খরচ বেড়েছে প্রায় দেড় হাজার টাকা।

চকবাজারের এলপিজি সিলিন্ডার ও গ্যাস বিক্রেতা মোহাম্মদ হাবিব বলেন, 'গ্যাসের সমস্যা বাড়ার পর নতুন ক্রেতা বেশি আসছেন। আগে যারা এলপিজি ব্যবহার করতেন না, তারাও এখন সিলিন্ডারের দাম ও রিফুয়েলিংয়ের খরচ জানতে চাইছেন। অনেকে কিনেও নিয়ে যাচ্ছেন।'

নগরীর বিভিন্ন এলাকার এলপিজি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্যাস সংকট শুরুর পর নতুন ক্রেতার সংখ্যা বেড়েছে। কোনো কোনো দিন দুই থেকে তিনজন নতুন ক্রেতা সিলিন্ডার কিনতে আসছেন। আবার কোনো দিন এর চেয়েও বেশি মানুষ আসছেন। আগে যারা শুধু গ্যাসের চুলায় রান্না করতেন, তাদের একটি অংশও এখন এলপিজি ব্যবহারের কথা ভাবছেন।


আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে যেসব এলাকায় হতে পারে বজ্রবৃষ্টি

১২ আগস্ট ২০২৬

বাদুরতলা এলাকার এলপিজি বিক্রেতা নয়ন জানালেন, এখন গ্যাসের সমস্যা সবদিকেই। বাসাবাড়িতেও রেহাই নেই। অনেকেই এসে সিলিন্ডারের খোঁজখবর নিয়েছেন। গতকাল ৪ জন এসে নতুন সিলিন্ডার কিনে নিয়ে গেছেন। তাই এখন বিক্রি ভালো হচ্ছে।


গ্যাস সংকটের কারণে রান্নার সময় ঠিক রাখতে পারছেন না নগরবাসী। অনেক পরিবার গভীর রাতে গ্যাস এলে তখন রান্না করে রাখছেন। আবার কেউ বাধ্য হয়ে বিকল্প জ্বালানি ব্যবহার করছেন।

গৃহিণী নূরজাহান বেগম জানান, 'সকালে ঘুম থেকে উঠেই চুলায় গ্যাস পাই না। বাচ্চাদের না খাইয়ে স্কুলে পাঠাতে পারি না। বাইরে থেকে নাস্তা আনতে হয়। তাই বাধ্য হয়ে গতকাল সিলিন্ডার গ্যাস কিনতে হয়েছে।'

আয়েশা আক্তার নামে অপর এক গৃহিণীও এই সংকট কাটাতে নতুন করে গ্যাস সিলিন্ডার কিনেছেন। এতে তার খরচও বেড়েছে। তিনি বলেন, ‘সকাল থেকে গ্যাস থাকে না। অনেকদিন ধরেই এই সমস্যা। আর কত সহ্য করা যায়। তাই বাধ্য হয়েই সিলিন্ডার গ্যাস কিনতে হয়েছে। এর জন্য সংসারে অতিরিক্ত খরচও বেড়েছে। সিলিন্ডার ও চুলা কেনার জন্য লেগেছে ৫ হাজারের বেশি।’

বর্তমানে ১২ কেজির একটি সিলিন্ডার রিফিল করতে প্রায় ১ হাজার ৬০০ টাকা লাগে। নতুন সিলিন্ডার কিনতে গেলে এর সঙ্গে আরও প্রায় ১ হাজার টাকা যোগ হয়। অর্থাৎ প্রথমবার সিলিন্ডার ব্যবহার করতে শুধু সিলিন্ডারেই খরচ হচ্ছে প্রায় ২ হাজার ৬০০ টাকা। এর সঙ্গে চুলা ও অন্যান্য সরঞ্জামের খরচ আলাদা।

চট্টগ্রামের এই গ্যাস সংকটের পেছনে রয়েছে এলএনজি সরবরাহে ঘাটতি। মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের মোট সক্ষমতা প্রায় ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট। ২১ জুলাই আমেরিকান কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনালের বয়লার আগুন লাগে। পরে ৬ আগস্ট এক্সিলারেটের টার্মিনাল আংশিকভাবে চালু হলেও সংকট পুরোপুরি কাটেনি।

এর মধ্যে সামিটের টার্মিনাল থেকেও গ্যাস সরবরাহ কমে প্রায় ১০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসে। পরে বৃহস্পতিবার বিকাল থেকে সেটিও বন্ধ হয়ে যায়। বর্তমানে এক্সিলারেটের টার্মিনাল থেকে প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে।

দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে একপর্যায়ে সরবরাহ নেমে আসে প্রায় ২ হাজার ১০০ মিলিয়ন ঘনফুটে। ফলে দৈনিক ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। গ্যাসের এই ঘাটতির প্রভাব শুধু রান্নাঘরে নয়, পরিবহন ও শিল্প খাতেও পড়ছে।

এলপিজি বিক্রেতাদের মতে, গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এলপিজির নতুন ক্রেতা বাড়তে পারে। ফলে চট্টগ্রামের অনেক রান্নাঘরে গ্যাসের চুলার পাশাপাশি এখন বিকল্প হিসেবে জায়গা করে নিচ্ছে এলপিজি সিলিন্ডার।

গ্যাসএলপিজিচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে