Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

একই সিলিন্ডারে ডাবল ভ্যাট

আল আমিন রুবেল
agamir somoy
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯
একই সিলিন্ডারে ডাবল ভ্যাট

গ্রাফিকস: আগামীর সময়

একই প্রতিষ্ঠানের আওতাধীন সিলিন্ডার উৎপাদন ইউনিট থেকে বটলিং প্ল্যান্টে এলপিজি (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার স্থানান্তরের ক্ষেত্রে আরোপিত ১০ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবি জানিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বরাবর পাঠানো এক লিখিত আবেদনে এ দাবি জানায় সংগঠনটি।

চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং লোয়াব সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেছেন, অধিকাংশ এলপিজি অপারেটর নিরাপত্তাজনিত কারণে সিলিন্ডার উৎপাদন কারখানা ও বটলিং প্ল্যান্ট আলাদা স্থানে পরিচালনা করে থাকে, যাদের পৃথক বিআইএন নম্বরও রয়েছে। উভয় ইউনিট একই কোম্পানির মালিকানাধীন হলেও উৎপাদিত সিলিন্ডার বাণিজ্যিকভাবে বিক্রি হয় না, বরং তা শুধু নিজস্ব এলপিজি বটলিং ও সরবরাহ কাজে ব্যবহৃত হয়।

সিলিন্ডার উৎপাদনে কাঁচামালের ওপর এরই মধ্যে ১৫ শতাংশ ভ্যাট পরিশোধ করা হয়। এরপর প্রস্তুত করা সিলিন্ডার উৎপাদন ইউনিট থেকে বটলিং প্ল্যান্টে স্থানান্তরের সময় খরচমূল্যের ওপর ফের ১০ শতাংশ ভ্যাট আরোপ করা হয়, যা সমন্বয়যোগ্য নয়। ফলে একই সিলিন্ডারের ওপর কার্যত দ্বৈত ভ্যাট আরোপিত হচ্ছে বলে দাবি করেছে সংগঠনটি।

লোয়াবের বক্তব্য অনুযায়ী, বিস্ফোরক আইন ও বিধিমালা অনুযায়ী বটলিং প্ল্যান্টে নির্দিষ্ট নিরাপত্তা দূরত্ব ও অগ্নিনিরাপত্তা বিধি অনুসরণ বাধ্যতামূলক। সিলিন্ডার উৎপাদন প্রক্রিয়ায় ওয়েল্ডিং, কাটিং, তাপ উৎপাদন ও দাহ্য গ্যাসের ব্যবহার জড়িত থাকায় এ দুটি কার্যক্রম একই স্থানে পরিচালনা করলে অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের ঝুঁকি বেড়ে যায়। এ কারণে দুই ইউনিট পৃথক স্থানে স্থাপন করা কোনো সুবিধার বিষয় নয়, বরং তা আইনি ও নিরাপত্তাগত বাধ্যবাধকতা।

এছাড়া, প্রতিটি কোম্পানির নাম সিলিন্ডারের গায়ে স্থায়ীভাবে খোদাই থাকে, ফলে এক কোম্পানির সিলিন্ডার অন্য কোম্পানি ব্যবহার করতে পারে না। এতে প্রতিটি প্রতিষ্ঠান নিজস্ব সিলিন্ডার নিজেই ব্যবহার করছে।

জ্বালানি খাতের পরিস্থিতি তুলে ধরে লোয়াব জানায়, অভ্যন্তরীণ প্রাকৃতিক গ্যাসের মজুদ ক্রমেই কমে আসছে, অন্যদিকে এলএনজি আমদানিও চাহিদার তুলনায় অপর্যাপ্ত। উচ্চঅবকাঠামো ব্যয়ের কারণে গ্যাস পাইপলাইন সম্প্রসারণও সীমিত। এই বাস্তবতায় বিস্তৃত পাইপলাইন নেটওয়ার্ক ছাড়াই সহজে পরিবহনযোগ্য হওয়ায় দেশের জ্বালানি নিরাপত্তায় এলপিজি ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করা হয় আবেদনে।

সংগঠনের মতে, সরকারও নিরাপত্তা, প্রাকৃতিক গ্যাসের সীমিত সরবরাহ ও পাইপলাইন সংযোগের ঘাটতির কারণে আবাসিক, যানবাহন, বাণিজ্যিক এবং ক্ষুদ্র শিল্প খাতে এলপিজি ব্যবহার বাড়াতে উৎসাহ দিচ্ছে। এই প্রেক্ষাপটে অন্তঃইউনিট স্থানান্তরের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করা হলে তা সংশ্লিষ্ট ব্যয়ের চাপ কমাবে এবং শেষ পর্যন্ত ভোক্তাদের জন্য এলপিজির দাম সাশ্রয়ী রাখতে হবে সহায়ক।

এনবিআর সদস্য (মূসকনীতি) মো. আজিজুর রহমান আগামীর সময়কে বললেন, ‘লোয়াবের আবেদনটি পর্যালোচনাধীন। তবে কোনো বিষয়ে অব্যাহতি দেওয়ার ক্ষমতা বর্তমানে এনবিআরের কাছে নেই। এটি সংসদে পাস হতে হয়। তাদের দাবি যৌক্তিক হলে তারা অব্যাহতি পাবে।’

পেট্রোলিয়ামসিলিন্ডারএলপিজিএনবিআরলোয়াব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৫

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৩

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫

    আরও দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

    আরও দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise