একই প্রতিষ্ঠানের আওতাধীন সিলিন্ডার উৎপাদন ইউনিট থেকে বটলিং প্ল্যান্টে এলপিজি (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার স্থানান্তরের ক্ষেত্রে আরোপিত ১০ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবি জানিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বরাবর পাঠানো এক লিখিত আবেদনে এ দাবি জানায় সংগঠনটি।
চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং লোয়াব সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেছেন, অধিকাংশ এলপিজি অপারেটর নিরাপত্তাজনিত কারণে স...