স্পেনের কাছে হেরে টানা তৃতীয় বিশ্বকাপের ফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে ফ্রান্সের। অথচ কী দুর্দান্তভাবে তারা পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে। এমবাপ্পে, দেম্বেলে, ওলিসে, দুয়েরা ছাড়াও পুরো দলটাই তারায় ঠাসা। তাদের এমনই দ্যুতি যে, অনেকেই বলছিলেন, ফ্রান্সের ২৬ জন নিয়ে দুটি দেশের একাদশ গড়া সম্ভব। কিন্তু তারায় ঠাসা দল নিয়েও স্বপ্ন ভাঙল তাদের।তারায় ভরা দল নিয়ে এর আগেও বিশ্বকাপ থেকে যন্ত্রণা নিয়ে ফিরেছে অনেক দল। ১৯৫০ বিশ্বকাপে আদেমির, জায়ার, জিজনেহোদের ব্রাজিল ফাইনালে পরিণত হওয়া শেষ ম্যাচে অবিশ্বাস্যভাবে হেরে যায়...