Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

কোথায় থামবেন এমবাপ্পে!

উইং থেকে জুলফিকার মাহমুদ মিন্টু
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৫:১৩
কোথায় থামবেন এমবাপ্পে!

গ্রাফিকস: আগামীর সময়

এ বিশ্বকাপে এখন পর্যন্ত মহাতারকাদের জ্বলে উঠতে দেখছি আমরা। যারা নিজ নিজ দলের অধিনায়কই নন, নিজের পারফরম্যান্সে নেতৃত্ব দিচ্ছেন। সবার আগে প্রথমেই আসবে লিওনেল মেসির নাম। এই বিশ্বকাপে এরই মধ্যে দুই ম্যাচে পাঁচ গোল করে ফেলেছেন। সব মিলিয়ে বিশ্বকাপে গোলসংখ্যা ২৮ ম্যাচে ১৮।
২০০৬ সালে জার্মানির বিশ্বকাপে অভিষেকে তিনি এক গোল করেছিলেন। পরেরবার আফ্রিকা বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলেও কোনো গোল পাননি। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে সাত ম্যাচে করেন চার গোল। ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও চার ম্যাচ খেলে তিনি গোল করেছিলেন একটি। তবে ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে করেছিলেন সাত গোল। এবার প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে স্পর্শ করেছিলেন মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড। আর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে এখন তার গোলসংখ্যা ১৮টি, যা তাকে বসিয়েছে শীর্ষে।
গোল করার প্রশ্নে মেসির সঙ্গে একমাত্র তুলনা করা যাবে কিলিয়ান এমবাপ্পেকে। মেসির মতো তিনিও ফ্রান্সের অধিনায়ক এবং দেশের জার্সিতে এরই মধ্যে ১৬ গোল করে ফেলেছেন। গত রাতেও তিনি জোড়া গোল করেন এবং সেনেগালের বিপক্ষে প্রথম ম্যাচেও তার ছিল দুই গোল। এই বিশ্বকাপে এর মধ্যেই চার গোল করে ক্লোসার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন।
যা দেখা যাচ্ছে, মেসির ১৮ এবং এমবাপ্পের ১৬ গোল। এখনো অনেক ম্যাচ বাকি রয়েছে। সুতরাং গোলের মূল লড়াইটা হবে দুজনের মধ্যে। এমবাপ্পে যেহেতু মেসির চেয়ে বয়সে অপেক্ষাকৃত অনেক তরুণ। আশা করা যায়, যদি ইনজুরি মুক্ত থাকেন এবং ধারাবাহিক পারফরম্যান্স করেন, এমবাপ্পে আরও বিশ্বকাপ খেলবেন। দেখার বিষয়, এমবাপ্পে কোন জায়গায় গিয়ে আসলে থামেন।
এর পাশাপাশি নরওয়ে অধিনায়ক আর্লিং হলান্ডও গোল পাচ্ছেন। ম্যানচেস্টার সিটির এই তারকা এরই মধ্যে দুই ম্যাচে চার গোল করেছেন। তবে আমার বিশ্বাস, গতবারের মতো এবারও গোল্ডেন বুটের লড়াইটা হবে মেসি ও এমবাপ্পের মধ্যে।

এমবাপ্পেবিশ্বকাপলিওনেল মেসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে