Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

গোল্ডেন বুটের লড়াই জমে উঠেছে

উইং থেকে জুলফিকার মাহমুদ মিন্টু
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৯:৫২
গোল্ডেন বুটের লড়াই জমে উঠেছে

গ্রাফিকস: আগামীর সময়

বিশ্বকাপের রাউন্ড অব থার্টি টুর উত্তাপ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়ে সমর্থকদের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছে। কে হবে এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা বা সেরা খেলোয়াড়— সবাই উৎসুক হয়ে আছে জানতে। সে আলোচনা এরই মধ্যে ডালপালা মেলেছে এবং দেখা যাচ্ছে যাদের ঘিরে প্রত্যাশা ছিল আকাশছোঁয়া, সেই তারকারাই জ্বলতে শুরু করেছেন। লিওনেল মেসি তিন ম্যাচে ছয় গোল করেছেন। শেষ ম্যাচে কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের হয়ে জোড়া গোল করে লিওনেল মেসিকে স্পর্শ করেছেন। এ দুই মহাতারকা আছেন গোল্ডেন বুটের লড়াইয়ের শীর্ষে। তাদের ঠিক পেছনে আর্লিং হলান্ড, নরওয়ের ফ্রন্টলাইনের নেতৃত্ব দিচ্ছেন; এরই মধ্যে করেছেন পাঁচ গোল। তার দলও পৌঁছে গেছে সেরা ষোলোতে। এ ছাড়া ফ্রান্সের আরেক ওয়াইড মিডফিল্ডার উসমান দেম্বেলে ও ব্রাজিলের আক্রমণভাগের মূল অস্ত্র ভিনিসিয়ুস জুনিয়রের আছে চার গোল।

এবারের বিশ্বকাপে যাদের দিকে দৃষ্টি ছিল শুরু থেকেই, এক ক্রিস্তিয়ানো রোনালদো ছাড়া প্রায় সব তারকাই আছেন দারুণ ছন্দে। রোনালদোর গোল মাত্র দুটি। তবে দলের নেতৃত্বের পাশাপাশি গোল করে দলকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবদান রাখার সামর্থ্যও তার আছে। আগে যাদের কথা বললাম, তারা প্রত্যেকেই দলের অগ্রযাত্রায় বড় ভূমিকা রেখে চলেছেন।

মেসির কথা তো আর না বললেই নয়; একাই তিনি আর্জেন্টিনাকে এখন পর্যন্ত নিয়ে এসেছেন। বিশ্ব ফুটবলের মহাতারকারা জ্বলে ওঠায় এই বিশ্বকাপও জমজমাট হতে শুরু করেছে। তাদের পারফরম্যান্সের দ্যুতি ছড়িয়ে যাচ্ছে সবখানে। প্রত্যেকেই দলের নেতৃত্বও দিচ্ছেন, রাখছেন জয়ে মুখ্য ভূমিকা। বিশ্বকাপের গোলসংখ্যায় মেসি সেই মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ভেঙেছেন আগেই। ১৯ গোলে তিনি এখন সবার ওপরে। তবে তার এ রেকর্ড যেকোনো সময় ভেঙে দিতে পারেন এমবাপ্পে। ফরাসি তারকা এরই মধ্যে ১৮ গোল করে ফেলেছেন।

গত বিশ্বকাপের মতো গোল্ডেন বুটের লড়াইটা আমার মনে হয় মেসি ও এমবাপ্পের মধ্যেই হবে এবং শেষ পর্যন্ত এই দুজনের মধ্যে কেউ একজন হয়তো এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি জিতবেন। তবে তার আগে দেখার, তাদের দল কতদূর পর্যন্ত যেতে পারে। সূচি যেভাবে হয়েছে, ফাইনালের আগে এ দুই তারকার মুখোমুখি হওয়ার সুযোগ নেই। তবে গোলের লড়াইটা তারা চালিয়ে যাচ্ছেন সমান্তরালে।

বিশ্বকাপগোল্ডেন বুটএমবাপ্পেরোনালদো
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise