মোবাইল ফোন ও ইন্টারনেটের সহজলভ্যতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার। সামাজিক যোগাযোগমাধ্যমে লোভনীয় বিজ্ঞাপন, পরিচিতজনের প্ররোচনা কিংবা সহজে অর্থ উপার্জনের আশায় অনেকে এসব জুয়ায় জড়িয়ে পড়ছেন। শুরুতে বিনোদন বা দ্রুত টাকা আয়ের চেষ্টা থাকলেও ধীরে ধীরে তা আসক্তিতে পরিণত হচ্ছে। শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী থেকে শুরু করে দিনমজুর, সিএনজি অটোরিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এতে জড়িয়ে পড়ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।অনলাইন জুয়ায় টাকা হারিয়ে কেউ ঋণগ্রস্ত হচ্ছেন, কেউ আবার ঋণ শো...