Agamir Somoy E-Paper
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

ব্যাংকের লুটপাটকে সুপরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করেছিলেন পরিচালকরা

মিজান চৌধুরী
মিজান চৌধুরী
agamir somoy
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০২:২০
শেয়ার করুন:
ব্যাংকের লুটপাটকে সুপরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করেছিলেন পরিচালকরা

ড. মো. এজাজুল ইসলাম

একসময় দেশের ব্যাংক খাতে শুধু খেলাপি ঋণের সংস্কৃতি থাকলেও বর্তমানে তা লুটপাট ও দখলদারিত্বের এক ভয়ংকর রূপে পরিণত হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক প্রশ্রয়, দুর্বল তদারকি ও পরিচালকদের অনিয়মের কারণে ব্যাংক খাত খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। এ গভীর সংকট থেকে উত্তরণের উপায়সহ নানা দিক নিয়ে আগামীর সময়ের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম। সাক্ষাৎকার নিয়েছেন বিজনেস এডিটর মিজান চৌধুরী

প্রশ্ন: খেলাপি ঋণের সংস্কৃতি থেকে এখন লুটপাট ও দখলদারিত্বের কথা বলা হচ্ছে। এ পরিস্থিতির জন্য দায়ী কে?

মো. এজাজুল ইসলাম: ১৯৭২ সালে স্বাধীনতার পর আমাদের ব্যাংক খাত জাতীয়করণ করা হয়। পরে আশির দশকে বেসরকারি ব্যাংক দেওয়া শুরু হয়। নব্বইয়ের দশকে আর্থিক খাতে বড় সংস্কার হলেও ২০০৯ সালের পর, বিশেষ করে ২০১৫ সালের পর ব্যাংক খাতের চিত্রে ব্যাপক নেতিবাচক পরিবর্তন আসে। মালিকানা জোরপূর্বক দখল, ঋণখেলাপিদের বিশেষ সুবিধা প্রদান এবং প্রকৃত তথ্য গোপনের মতো ভয়ংকর সব ঘটনা ঘটতে থাকে। রাজনৈতিক প্রশ্রয়ে যোগসাজশের মাধ্যমে কিছু ব্যক্তি ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ বের করে নেয়। আইনি ফাঁকফোকর ব্যবহার করে এক ব্যাংকের পরিচালক অন্য ব্যাংক থেকে অবৈধভাবে ঋণ নিয়েছেন। ফলে খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকায় পৌঁছেছে। আইনকানুন থাকলেও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে তা কঠোরভাবে প্রয়োগ করা যায়নি।

প্রশ্ন: ব্যাংকের এই খারাপ অবস্থার কারণে কি দেশের মূল্যস্ফীতি এবং রিজার্ভের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে?

মো. এজাজুল ইসলাম: অবশ্যই ব্যাপক প্রভাব পড়ছে। প্রকৃত মূল্যস্ফীতির তথ্য আগে ইচ্ছাকৃতভাবে গোপন করা হয়েছিল। ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা বেনামে বের করে একটি বড় অংশ বিদেশে পাচার করা হয়েছে। বাকি টাকা দেশের ভেতরে ঘুরেছে, যা সাধারণ মানুষের হাতে গিয়ে বাজারে মূল্যস্ফীতি মারাত্মকভাবে বাড়িয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বৈশ্বিক সংকট। বিশ্ববাজারে জ্বালানি তেল, সার ও খাদ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ায় আমাদের আমদানিতে প্রচুর ডলার খরচ করতে হয়েছে। আবার করোনার সময় বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া লক্ষাধিক কোটি টাকার প্রণোদনাও মূল্যস্ফীতি বাড়াতে ভূমিকা রেখেছে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় টান পড়েছে।

প্রশ্ন: নামে-বেনামে বিপুল ঋণ বের করে নেওয়ার ক্ষেত্রে অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগগুলো কি কার্যকর ভূমিকা রাখতে পারেনি?

মো. এজাজুল ইসলাম: যেসব ব্যাংকে ব্যাপক লুটপাট হয়েছে, সেখানকার পরিচালক পর্ষদ অত্যন্ত সুপরিকল্পিতভাবে সবকিছু নিয়ন্ত্রণ করেছে। তারা নিজেদের পছন্দমতো লোক দিয়ে ইন্টারনাল অডিট করিয়েছে এবং ব্যালেন্স শিট নিজেদের মতো ম্যানেজ করেছে। সব জায়গাতেই ম্যানেজমেন্টের সঙ্গে অনৈতিকভাবে কম্প্রোমাইজ করা হয়েছে। এটি নিছক ব্যবসায়িক কারণে খেলাপি হওয়ার কোনো ঘটনা নয়, এটি আক্ষরিক অর্থেই ব্যাংক লুটপাট। এটি ঠেকাতেই বর্তমানে অ্যাসেট রিকভারি শুরু হয়েছে। বিদেশে পাচার হওয়া সম্পদ জব্দ করতে আইনি পদক্ষেপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রশ্ন: ব্যাংক খাত নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা কতটুকু ছিল? এ দুরবস্থার দায় কি কেন্দ্রীয় ব্যাংক এড়াতে পারে?

মো. এজাজুল ইসলাম: কেন্দ্রীয় ব্যাংক কোনোভাবেই এ দায় এড়াতে পারে না। বিগত সরকারের আমলে কেন্দ্রীয় ব্যাংকসহ সব নিয়ন্ত্রক সংস্থাকে রাজনৈতিকভাবে দখল করা হয়েছিল। ২০১৭ সালে রাজনৈতিক সিদ্ধান্তে জোর করে ইসলামী ব্যাংকের মালিকানা বদল হয়, তখন গভর্নরের তেমন কিছু করার ক্ষমতা ছিল না। তবে আমরা দেখেছি, ২০১৭ সালের পর থেকে বাংলাদেশ ব্যাংকের তদারকি বা সুপারভিশন প্রায় পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল। বেসিক ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে বাংলাদেশ ব্যাংক বারবার নোটিস দিয়েও রাজনৈতিক কারণে সরাতে পারেনি। দুর্নীতি দমন কমিশনও তখন রাজনৈতিক চাপের কারণে স্বাধীনভাবে কোনো কাজ করতে পারেনি।

প্রশ্ন: ব্যাংক খাতে গ্রাহকের আস্থা ফেরাতে এখন কী করণীয় এবং নতুন ব্যাংক কমিশন গঠনের বিষয়টিকে কীভাবে দেখছেন?

মো. এজাজুল ইসলাম: বর্তমানে সাধারণ মানুষের হাতে নগদ টাকা রাখার পরিমাণ বেড়ে প্রায় চার লাখ কোটি হয়েছে, যা ব্যাংক খাতের ওপর আস্থার চরম সংকটের সুস্পষ্ট প্রমাণ। আস্থা ফেরাতে হলে আইনের কঠোর প্রয়োগ করতে হবে, নজরদারি বাড়াতে হবে এবং গ্রাহক যখন চাইবে তখন গচ্ছিত টাকা ফেরত দেওয়ার নিশ্চয়তা তৈরি করতে হবে। ব্যাংক সংস্কার কমিশনের বিষয়ে আমি মনে করি, নতুন করে কমিশনের খুব একটা প্রয়োজন নেই। ব্যাংক কীভাবে সুষ্ঠুভাবে চালাতে হবে, সে নিয়ম আমাদের জানা আছে। সুশাসন নিশ্চিত করা, রাজনৈতিক হস্তক্ষেপ চিরতরে বন্ধ করা এবং কেন্দ্রীয় ব্যাংককে পূর্ণ স্বায়ত্তশাসন দিলেই ব্যাংক খাত ঘুরে দাঁড়াবে।

খেলাপিব্যাংকলুটপাটঋণদখলদারিত্বভয়ংকরপ্রশ্রয়কিনারায়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    কর্ণফুলী তো গুটিয়েই গেল; ইস্টার্ন প্লাজা, আলপনা প্লাজার কী হাল?

    কর্ণফুলী তো গুটিয়েই গেল; ইস্টার্ন প্লাজা, আলপনা প্লাজার কী হাল?

    রূপপুরের আলোয় স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম

    রূপপুরের আলোয় স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম

    ওই দেখা যায় এভারেস্ট

    ওই দেখা যায় এভারেস্ট

    বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, আহত যুবদলের সাবেক নেতা

    বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, আহত যুবদলের সাবেক নেতা