পাবনায় এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি

‘কৃষকের স্বপ্নে নতুন আশা, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা’— স্লোগানে পাবনায় প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষিঋণ বিতরণ করেছে এবি ব্যাংক। সম্প্রতি পাবনা সদর উপজেলার জেলা পরিষদ কার্যালয়ে এ ঋণ বিতরণ করা হয়। এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের অতিরিক্ত পরিচালক জয়নাল আবেদীন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. লুৎফর রহমান। এ ছাড়া এবি ব্যাংকের ডিএমডি ইফতেখার এনাম আউয়ালসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



