Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে তাসলিমা
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

শ্রমিক কল্যাণ তহবিল শূন্য

ইব্রাহিম হোসাইন রেজোয়ান
ইব্রাহিম হোসাইন রেজোয়ান
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০২:০৪
শেয়ার করুন:
শ্রমিক কল্যাণ তহবিল শূন্য

গ্রাফিকস: আগামীর সময়

শ্রমিকদের মুনাফার অংশ পরিশোধ না করা, বন্ডের দায়ের সত্যতা নিশ্চিত না হওয়া, রাইট শেয়ারের অর্থের বিপরীতে ঋণ নেওয়া ও অবণ্টিত লভ্যাংশ শেয়ারবাজার স্থিতিশীলতা তহবিলে (সিএমএসএফ) জমা না দেওয়া— এমন নানা গুরুতর বিষয় উঠে এসেছে তালিকাভুক্ত গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে। কোম্পানিটির প্রায় ৫০০ কোটি টাকার হিসাবে নিরীক্ষকের আপত্তি ও উদ্বেগ রয়েছে। এর মধ্যে ৬২ কোটি টাকার বন্ড দায়, ৭০ কোটি টাকার মূলধনি কাজ, ১৫৫ কোটি টাকার পাওনা ও ১৮২ কোটি টাকার স্থায়ী সম্পদ রয়েছে। পাশাপাশি সহযোগী প্রতিষ্ঠানের ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়েও গুরুতর অনিশ্চয়তা দেখেছেন নিরীক্ষক।

২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরেন নিরীক্ষক কে এম আলম অ্যান্ড কোম্পানির অংশীদার এম বেলায়েত হোসেন। এসব বিষয়ে জানতে গোল্ডেন হার্ভেস্টের সচিব মো. ইব্রাহিম হোসাইনকে ফোন করা হলেও তিনি তা ধরেননি।

শ্রমিকদের মুনাফার অংশগ্রহণ তহবিল নিয়ে নিরীক্ষকের আপত্তি। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, নিট মুনাফার ৫ শতাংশ শ্রমিকদের অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্ধারিত অনুপাতে জমা দেওয়ার বিধান রয়েছে। কিন্তু ২০১৮-১৯ অর্থবছর থেকে কোম্পানিটি কোনো অর্থ পরিশোধ করেনি। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত এ খাতে বকেয়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৬৫ লাখ টাকা।

অন্যদিকে, ৬২ কোটি ৫ লাখ টাকার বন্ড দায়ের সত্যতা নিশ্চিত করতে পারেননি নিরীক্ষক। রাইট শেয়ারের অর্থ ব্যবহার নিয়েও উদ্বেগ রয়েছে। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত রাইট শেয়ারের অবশিষ্ট অর্থ ও এফডিআরের সুদসহ ২২ কোটি ২৭ লাখ টাকা স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পান্থপথ শাখায় জমা ছিল। এর বিপরীতে কোম্পানিটি ১৯ কোটি ৮০ লাখ টাকা ঋণ নেয়, যা ৩০ জুন পর্যন্ত দাঁড়ায় ১৯ কোটি ৮২ লাখ টাকায়। পরে ২ আগস্ট ব্যাংকটি এফডিআর সমন্বয় করে ঋণ আদায় করে।

এ ছাড়া ৬৯ কোটি ৬০ লাখ টাকার মূলধনি কাজ দীর্ঘদিন অপরিবর্তিত পড়ে আছে। আগের অর্থবছরেও একই অঙ্ক দেখানো হয়েছিল। এর মধ্যে সহযোগী প্রতিষ্ঠান গোল্ডেন হার্ভেস্ট ডেইরি লিমিটেডের রয়েছে ৩ কোটি ৮২ লাখ টাকা।

পাওনা ও দেনার হিসাবেও নিরীক্ষকের আপত্তি রয়েছে। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাণিজ্যিক ও অন্যান্য পাওনা দেখানো হয়েছে ১৫৫ কোটি ৬ লাখ এবং বিভিন্ন হিসাব ও অন্যান্য দেনা ২৬ কোটি ১৮ লাখ টাকা। সংশ্লিষ্ট পক্ষগুলো নিশ্চিতকরণ চিঠির জবাব না দেওয়ায় এসব হিসাবের সঠিকতা যাচাই করতে পারেননি নিরীক্ষক। এদিকে, স্থায়ী সম্পদের বহনমূল্য ১৮২ কোটি ৪৭ লাখ টাকা। কিন্তু সম্পদের হিসাব সংরক্ষণ ও পর্যবেক্ষণে ইলেকট্রনিক অ্যাসেট ম্যানেজমেন্ট ব্যবস্থা চালুর কাজ এখনো শেষ হয়নি। পাশাপাশি কোম্পানি ও সহযোগী প্রতিষ্ঠান মিলিয়ে ২৯ কোটি ৪১ লাখ টাকার স্থগিত কর সম্পদ দেখানো হয়েছে।

অবণ্টিত লভ্যাংশ নিয়েও প্রশ্ন তুলেছেন নিরীক্ষক। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত অবণ্টিত লভ্যাংশ ৫৬ লাখ টাকা। এর মধ্যে ২০১৭-১৮ থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত রয়েছে ৪৯ লাখ টাকা। তিন বছরের বেশি দাবি না করা লভ্যাংশ সিএমএসএফে স্থানান্তরের বিধান থাকলেও কোম্পানিটি তা করেনি।

সবচেয়ে উদ্বেগজনক অবস্থা সহযোগী প্রতিষ্ঠান গোল্ডেন হার্ভেস্ট ডেইরি লিমিটেডের। বিপুল পুঞ্জীভূত লোকসান, ঋণাত্মক ইকুইটি, উচ্চ ঋণনির্ভরতা ও ঋণাত্মক নিট সম্পদমূল্যের কারণে এর ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে গুরুতর অনিশ্চয়তা এবং সম্পদের মূল্যহ্রাসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

এ ছাড়া সহযোগী প্রতিষ্ঠান কিউএসআর লিমিটেডে ৪ কোটি ১১ লাখ টাকা বিনিয়োগের হিসাবও যাচাই করতে পারেননি নিরীক্ষক। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন না পাওয়ায় বিনিয়োগের প্রকৃত মূল্য ও মুনাফা-লোকসানে কোম্পানির অংশ নিশ্চিত হয়নি। একই সমস্যা গোল্ডেন হার্ভেস্ট আইসক্রিমের সহযোগী প্রতিষ্ঠান কোল্ড চেইন বাংলাদেশ লিমিটেডেরও।

শ্রমিককল্যাণ তহবিলশূন্যশেয়ারবাজারঋণপরিশোধঅনিশ্চয়তাআপত্তিশ্রম আইন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    চট্টগ্রামে পুলিশ বক্স-বাসে আগুন, আটক ৩

    চট্টগ্রামে পুলিশ বক্স-বাসে আগুন, আটক ৩