অগ্রণী ব্যাংকের টাউন হল সভায় ১৩ কোটি টাকা ঋণ বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি

অগ্রণী ব্যাংক পিএলসি ফরিদপুর সার্কেলের উদ্যোগে বিশেষ টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ফরিদপুরের ডোমরাকান্দিতে ব্র্যাক লার্নিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। কৃষি খাতের পুনঃ অর্থায়ন স্কিম ও ব্যাংকের ‘৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা’ বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুল করিম। সার্কেলের উপমহাব্যবস্থাপক সাবিনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক সুপ্রভা সাঈদ। সভায় তাৎক্ষণিকভাবে ৩৫৪ জনকে ১৩ কোটি টাকার স্পট ঋণ বিতরণ এবং ৮ কোটি ১৭ লাখ টাকার খেলাপি ঋণ নগদ আদায় করা হয়। প্রধান অতিথি প্রান্তিক পর্যায়ে ঋণ পৌঁছে দেওয়ার বিষয়েও দিকনির্দেশনা দেন।



