একটি বিশ্ববিদ্যালয় শুধু কয়েকটি ভবন, কিছু শিক্ষক কিংবা কয়েকটি বিভাগ নয়। বিশ্ববিদ্যালয় হলো একটি জাতির জ্ঞান উৎপাদনের কারখানা, গবেষণার কেন্দ্র, উদ্ভাবনের সূতিকাগার এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার প্রতিষ্ঠান। একটি দেশের বিশ্ববিদ্যালয়ের মানই নির্ধারণ করে সেই দেশের আগামী দিনের অর্থনীতি, কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি ও সমাজের গতিপথ।কিন্তু দুঃখজনক হলেও সত্য, গত দেড় দশকে দেশে বেশকিছু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও সেগুলোর ক্ষেত্রে পরিকল্পনার চেয়ে প্রতিষ্ঠান ঘোষণার তাড়াহুড়োই বেশি গুরুত্ব পেয়েছে। যেন...