Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চুয়েট

এমপিদের ‘হাত ধরে’ ক্যাম্পাসে ঢুকতে চান ভিসি, ঠেকাতে অনড় শিক্ষার্থীরা

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭
শেয়ার করুন:
এমপিদের ‘হাত ধরে’ ক্যাম্পাসে ঢুকতে চান ভিসি, ঠেকাতে অনড় শিক্ষার্থীরা

নতুন ভিসির নিয়োগ ঠেকাতে চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম আন্দোলনের ৯ দিন পার হলেও স্বাভাবিক হয়নি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পরিস্থিতি। ক্যাম্পাসে যেতে পারছেন না সরকারের নিয়োগ দেওয়া উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।

সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

একাডেমি-প্রশাসনিক সব ধরনের কার্যক্রম বন্ধ। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্রমশ উদ্বেগ-উৎকণ্ঠা বাড়লেও পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মিলছে না। ক্যাম্পাসে যাওয়ার জন্য নতুন উপাচার্য অধ্যাপক শরীফুল স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানালেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, তাকে কোনোভাবে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। গত ২২ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামে আসেন কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল ইসলাম। ২৪ সেপ্টেম্বর তিনি অনলাইনে উপাচার্য পদে যোগ দেন। অবস্থান করছেন চট্টগ্রাম সার্কিট হাউজে।

অধ্যাপক শরীফুল আগামীর সময়কে বললেন, ‘চুয়েটে ডেডলক সিচুয়েশন যেটা তৈরি হয়েছে, সেটা থেকে বের হওয়ার জন্য আমি কাজ করছি। শিক্ষকদের বলেছি যে আপনারা আন্দোলন করছেন ঠিক আছে। কিন্তু উইনডো ওপেন করার পরিস্থিতিটা অন্তত রাখেন। অনেক শিক্ষক বুঝতে পারছেন। লোকাল এমপি হুমাম কাদের চৌধুরী সাহেব ও গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সাহেবের সঙ্গে আমি কথা বলেছি। উনাদের সহযোগিতা আমার প্রয়োজন। আরেকটা বার্তা আমি দিতে চাই, আমি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের সঙ্গেও দেখা করে কথা বলব। সবার সহযোগিতা নিয়ে শিক্ষার্থীদের স্বার্থে যত দ্রুত সম্ভব চুয়েট সচল করতে চাই।’

আন্দোলনের নবম দিনে আজ বুধবার চোখে কালো কাপড় বেঁধে ক্যাম্পাসে মিছিল করেছেন চুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা।

তারা জানালেন, আন্দোলনের ৯ দিন পার হলেও সরকার ও প্রশাসনের কোনো সাড়া না পেয়ে তারা এ কর্মসূচি পালন করেছেন। প্রশাসনের ‘চোখ বন্ধ’- প্রতীকীভাবে সেই প্রতিবাদ তুলে ধরেছেন মিছিল-স্লোগানে। চুয়েট শিক্ষক সমিতির আহ্বানে আজও দিনভর শিক্ষকরা উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী সমিতিও একইভাবে কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের ডাকা সর্বাত্মক শাটডাউনের মধ্যে চুয়েটের মূল ফটক ও উপাচার্য ভবন এখনো তালাবদ্ধ হয়ে আছে।

গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চুয়েটের উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। মাত্র ৫৬ দিনের মাথায় আকস্মিক এই পরিবর্তন মানতে না পেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলন শুরু করেন।

উপাচার্যচুয়েট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ