Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে পজিটিভ চিন্তা আছে সরকারের : নতুন উপাচার্য

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে পজিটিভ চিন্তা আছে সরকারের : নতুন উপাচার্য

যোগদান অনুষ্ঠানে কথা বলছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সরকারের ইতিবাচক চিন্তা রয়েছে বলে জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। গতকাল শনিবার উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান নতুন উপাচার্য।

অধ্যাপক নূরুল ইসলাম বলেছেন, সীমিত সম্পদের মধ্যেও শিক্ষার্থীদের আবাসনসহ হল-সংশ্লিষ্ট সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করা হবে। এ জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে ইতিবাচকভাবে আলোচনা করবেন তিনি।

দায়িত্ব নেওয়ার পর নিজের কাজ নিয়ে উপাচার্য বলছিলেন, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম সচল রাখা তার প্রথম কাজগুলোর একটি। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান একাডেমিক ক্যালেন্ডার যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি তা হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হবে।

গবেষণার জন্য বরাদ্দ বাড়ানোর বিষয়েও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন নতুন উপাচার্য।

তিনি উল্লেখ করেন, ‘বিশ্ববিদ্যালয়ের সম্পদ সীমিত। তাই একসঙ্গে সব সমস্যার সমাধান সম্ভব নয়। শিক্ষার্থীদেরও বিষয়টি বুঝতে হবে। তবে অগ্রাধিকার নির্ধারণ করে প্রয়োজনীয় কাজগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা থাকবে।’

১৯তম উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের সহযোগিতা প্রত্যাশা করে উপাচার্য বলেছেন, তাদের একাডেমিক জীবনে যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সেটি নিশ্চিত করতে তিনি কাজ করবেন। সময়মতো ক্লাস ও পরীক্ষা আয়োজন এবং ন্যূনতম সময়ের মধ্যে ফল প্রকাশকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন।

এর আগে এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে উপাচার্য হিসেবে তার যোগদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান।

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নবনিযুক্ত উপাচার্য।

জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের ১৯তম উপাচার্য হিসেবে গত ২৬ সেপ্টেম্বর নিয়োগ অধ্যাপক নূরুল ইসলাম। তিনি সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের স্থলাভিষিক্ত হয়েছেন।

যোগদান অনুষ্ঠানে সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং শিক্ষক সমিতির নেতারা বক্তব্য দেন।

এ ছাড়া কর্মকর্তা-কর্মচারী সমিতি ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উচ্চশিক্ষাগবেষণাউপাচার্যজাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর