আন্দোলনের পর সিকৃবিতে নতুন উপাচার্য

সংগৃহীত ছবি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য পদে পরিবর্তন আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদারকে চার বছরের জন্য সিকৃবির উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।
তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে অপসারণের দাবিতে গত দুই সপ্তাহ ধরে আন্দোলন করে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়।
এ পরিস্থিতির মধ্যেই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পরিবর্তন এনে অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদারকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো।




